অন্যদিকে, গুরুতরভাবে জখম অবস্থায় সেখ আরমান ও বাপি মল্লিককে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। অপর ঘটনাটি ঘটে গোলাপবাগ মোড় এলাকায়। দ্রুতগতির একটি চারচাকা গাড়ি পিষে দেয় মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু-জনেরই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শেখ রাজু ও সেখ স্বাধীন। দু’জনেরই বাড়ি বুদবুদ থানার তিলডাঙ্গা গ্রামে। দুজনই পেশায় ফলস্ সিলিং মিস্ত্রি ছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে গোলাপবাগ মোড়ে চা খেতে দাঁড়িয়েছিল দু’জনে।
advertisement
আরও পড়ুনঃ সারাবছরই হবে ‘রোজ ডে’! বাড়ির বাগানে ফুটবে বিরাট সাইজের গোলাপ, কীভাবে ফুলে ভরবে গাছ? জানুন ট্রিক
অন্যদিকে, রবিবার সকালে সদরঘাট এলাকায় গাড়ি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কের ধারে উল্টে যায় পুলিশের গাড়ি। ঘটনায় গুরুতরভাবে জখম হন গাড়ির চালক-সহ দু’জন। চিকিৎসার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যালে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল। এক প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশের গাড়িটি জিনিসপত্র নামিয়ে ঘোরাচ্ছিল। সেই সময় একটি ডাম্পার দ্রুতগতিতে আসছিল। পুলিশের গাড়িটি হাত দেখালেনও নম্বরটি দ্রুত গতিতে আসছিল ফলে যাতে ধাক্কা না লাগে তাই পুলিশের গাড়ির চালক গাড়িটি তাড়াতাড়ি ঘোরাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচে নেমে যায়।






