TRENDING:

Panihati: মহাপ্রভুর সময় থেকেই হচ্ছে দই চিঁড়ের মেলা, জানুন দণ্ড মহোৎসবের ৫ শতকের কাহিনি

Last Updated:

Panihati: এই মহোৎসবে শুধু পানিহাটি নয়, সারা জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ধর্মালম্বী ভক্তরা ভিড় জমান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পানিহাটির চিঁড়ে মহোৎসবের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় ৫০০ বছর আগে । শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় থেকে এই চিঁড়ে উৎসব বা দণ্ড উৎসবের প্রথা চলে আসছে । এ বছর ৫০৬ তম দণ্ড মহোৎসব পালিত হচ্ছে পানিহাটি গঙ্গার তীরবর্তী মহোৎসব তলা ঘাটে । এই মহোৎসবে শুধু পানিহাটি নয়, সারা জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ধর্মালম্বী ভক্তরা ভিড় জমান।
advertisement

কথিত, ঐশ্বর্যমণ্ডিত সপ্তগ্রামের রাজার একমাত্র পুত্র ছিলেন রঘুনাথ দাস গোস্বামী । তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমার প্রতি আকৃষ্ট হয়ে বিপুল ঐশ্বর্য ও তার রূপসী পত্নীকে পরিত্যাগ করেন। মহাপ্রভুর দেখা পেতে তিনি নানা জায়গায় ঘুরতে থাকেন । একদিন প্রভু নিত্যানন্দ পানিহাটি গ্রামে এসেছেন শুনে রঘুনাথ দাস গোস্বামী সেখানে যান । সেখানে ভক্তদের ভিড় থাকায় তিনি দর্শনলাভের জন্য আকুল আগ্রহে অপেক্ষা করতে থাকেন । গঙ্গার তীরে যেখানে ভক্তদের সাথে শ্রীনিত্যানন্দ প্রভু বসে ছিলেন, সেখানে তিনি উপস্থিত হয়ে দূর থেকে দেখলেন - গঙ্গাতট আলোকিত করে একটি বৃক্ষমূলে ভক্তপরিবৃত হয়ে শ্রীনিত্যানন্দ প্রভু বসে আছেন । শ্রীরঘুনাথ তাঁকে দেখেই দূর থেকে ষাষ্টাঙ্গে দণ্ডবৎ জানালেন ।

advertisement

আরও পড়ুন :  উচ্চ মাধ্যমিকে সফল ভগবানগোলার পরিযায়ী শ্রমিক কন্যার ইচ্ছা চিত্রশিল্পী হওয়ার

জমিদার শ্রীগোবর্ধন দাসের পুত্র রুঘুনাথ পানিহাটিতে এসেছেন , সেই খবর পেয়ে সারা গ্রামে সাড়া পড়ে গেল । ভক্তরা সেই সমাচার শ্রীনিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করেছিলেন । তিনি রঘুনাথের নাম শুনে বলে ওঠেন , ‘‘ওরে চোরা ! এতদিনে দর্শন দিলি ! আয় , আয় , আজ তোরে দণ্ড দেব ।’’ নিত্যানন্দ প্রভু এ ভাবে আদর করে ডাক দিলেও শ্রীরঘুনাথ দ্বিধায় সঙ্কোচে দূরে দূরে থাকছিলেন । তখন শ্রীনিত্যানন্দ তাঁকে জোর করে কাছে টেনে এনে তাঁর মাথায় তাঁর শ্রীপাদপদ্ম স্পর্শ করান ৷ এর পর মহাপ্রভু শ্রী চৈতন্য দেব উপস্থিত ভক্ত বৃন্দকে বলেছিলেন, রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তিস্বরূপ এখানে উপস্থিত সকলকে আহার হিসেবে দই চিঁড়ে খাওয়াতে হবে । সেই থেকে প্রতি বছর পানিহাটি মহোৎসব তলা ঘাটে দণ্ড মহোৎসব পালিত হচ্ছে মহা সমারোহে ।

advertisement

View More

আরও পড়ুন :  আত্মীয়ের বাড়িতে আশ্রিতা মা-মেয়ে, গৃহশিক্ষকতা করে উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফল পিতৃহীন ছাত্রীর

আরও পড়ুন : খোসা ছাড়িয়ে নাকি খোসাসমেত? কীভাবে শশা খেলে উপকারিতা পাবেন?

ঠিকানা- মহোৎসব তলা ঘাট

ফেরি ঘাট, রাজা রামচন্দ্র ঘাট রোড, near Panihati, Ramkrishna Pally,

advertisement

পানিহাটি রামকৃষ্ণ পল্লী,পানিহাটি, কলকাতা-৭০০১১৪

‌যোগা‌যোগ- +91 89815 41676

গুগল লোকেশন- https://goo.gl/maps/XByityMgU4ZdhGpX9

দণ্ড মহোৎসবে আগত বৈষ্ণব সমাজের ভক্তবৃন্দ জানালেন, ‘‘ গত দু'বছর বিশ্বজুড়ে করোনা আবহের জন্য পালিত হয়নি দণ্ড মহোৎসব বা দই চিঁড়ের মেলা । এ বার পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় মহোৎসব অনুষ্ঠিত হওয়ায় আমরা খুশি ।’’ কিন্তু সময় গড়াতেই এ বার দই চিঁড়ে উৎসবে তাল কেটেছে । প্রচুর ভক্ত সমাগমের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে । প্রাণ গিয়েছে একাধিক পুণ্যার্থীর । আহত হন প্রায় ৫০-র উপর। আপাতত মেলা চললেও মন্দির বন্ধ রাখার সিধান্ত নিয়েছে প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নামমাত্র পরিশ্রমে অনুর্বর মাটিতেই ফলবে সোনা! মেদিনীপুরের চাষির এক অভিনব আইডিয়া বদলে দিল রোজগারের দিশা
আরও দেখুন

(প্রতিবেদক - রুদ্র নারায়ণ রায়)

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panihati: মহাপ্রভুর সময় থেকেই হচ্ছে দই চিঁড়ের মেলা, জানুন দণ্ড মহোৎসবের ৫ শতকের কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল