TRENDING:

Coffee House: 'কফি হাউসের সেই আড্ডাটা' এখন কলকাতার পাশাপাশি ডায়মন্ড হারবারেও বসবে

Last Updated:

কফি হাউসের সেই আড্ডা এবার বসবে ডায়মন্ডহারবারে। ডায়মন্ড হারবার থানার পাশে মাধবপুরে উদ্বোধন হয়েছে কফিহাউসের প্রথম শাখা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ডহারবার: কফি হাউসের সেই আড্ডা এবার বসবে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার থানার পাশে মাধবপুরে উদ্বোধন হয়েছে কফিহাউসের প্রথম শাখা। এখানে ১৫০ জনের বসার ব্যবস্থা আছে। কলকাতা কফি হাউসে এসি না থাকলেও, এখানে এসির ব্যবস্থা আছে। রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম বন্দর শহর ডায়মন্ড হারবার। এবার সেই শহরের মুকুটে জুটেছে নতুন পালক। এখানে বেড়াতে আসা মানুষেরা কফি হাউসের স্বাদ পাবেন। শহরের কিছু সাহিত্যিক, কবি, রাজনীতিকরা উপস্থিত ছিলেন এই কফি হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে।
advertisement

কলকাতা কফি হাউসে অনেকের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু খোদ নিজের শহরে কফিহাউস হওয়ায় উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারবাসী। নানা ধরনের কফির পাশাপাশি চিকেন স্যান্ডুইজ, ফিস কবিরাজী, অমলেট, ফিস ফ্রাই সবই মিলবে এখানে।

আরও পড়ুন ঃ কড়া নিরাপত্তায় পুনর্নির্বাচন চলছে দক্ষিণ ২৪ পরগনায়

ডায়মন্ড হারবারেও যাতে কলেজ স্ট্রিট কফি হাউসের স্বাদ মেলে সে জন্য তাদের তিন হেঁশেল কর্মী রান্না শেখাচ্ছেন এই কফি হাউসে। প্রাথমিক ভাবে ৩০ আসন নিয়ে তৈরি হচ্ছে এই কফি হাউস। পরে বাড়বে আসন সংখ্যা। এখানে সাধারণ আসনের পাশাপাশি একটি অংশে আলাদা করে এসি বাসানো হচ্ছে।

advertisement

এ নিয়ে ডায়মন্ড হারবার কফি হাউসের কর্মী নুর ইসলাম লস্কর সংবাদমাধ্যমকে বলেন, ‘আগে বন্ধুবান্ধবদের সঙ্গে কফি হাউজে যেতাম। সুযোগ পেয়ে এবার তা ডায়মণ্ডে নিয়ে এলাম। এই কফি হাউসের খাবারের মান একদম কলকাতার মতই থাকবে।’

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Coffee House: 'কফি হাউসের সেই আড্ডাটা' এখন কলকাতার পাশাপাশি ডায়মন্ড হারবারেও বসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল