TRENDING:

South 24 Parganas News: শওকত মোল্লাকে ‘খুনের হুমকি’, কাশীপুর থানায় অভিযোগ দায়ের

Last Updated:

নওশাদ এর মদতে Isf কর্মীরা খুনের হুমকি দিয়েছে বলে অভিযোগ করলেন শওকত মোল্লা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙড়: কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের শওকতের। শুক্রবার রাতেই গিয়েছিলেন থানায়। বস্তা বন্দি করে খালে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনজনের নামে দায়ের হয়েছে অভিযোগ। সূত্রের খবর, তিনজনেরই বাড়ি কাশিপুর থানা এলাকায়।
অভিযোগ দায়ের করলেন সওকাত মোল্লা কাশিপুর থানা তে
অভিযোগ দায়ের করলেন সওকাত মোল্লা কাশিপুর থানা তে
advertisement

জেল মুক্তির পর ১১ মার্চ ভাঙড়ে আসেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী। শওকত মোল্লার অভিযোগ, সেই সময় আইএসএফের কিছু কর্মী-সমর্থকেরা তাঁর বিরুদ্ধে নানা কুরুচিকর মন্তব্য করেছেন। পাশাপাশি তাঁকে বস্তাবন্দি করে ভাঙড়ের খালে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শওকতের অভিযোগ, নওশাদের প্রত্যক্ষ মদতে আইএসএফের কর্মীরা তাঁকে খুন করার চক্রান্ত করছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুনঃ আরও বিপদে কেষ্ট! নিস্তার অতীত, আসানসোল জেলে মেয়াদ ফের বাড়ল ১৪ দিন

এ বিষয়ে শওকত মোল্লা জানান, 'আমাকে খুনের হুমকি দেওয়া যার জন্য কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।নওশাদ এর মদতে Isf কর্মীরা খুনের হুমকি দিয়েছে বলেন শওকত মোল্লা। জেল মুক্তির পর বেশ কয়েকদিন আগে ভাঙড়ে এসেছিল isf বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই সময় সোশ্যাল মিডিয়াতে কিছু isf কর্মিকে বলতে দেখা যায় শওকত মোল্লা ভাঙড়ে এলে বস্তাবন্দী করে খালে ফেলে দেয়া হবে। এই ভাইরাল আইএসএফ কর্মীদের বক্তব্যর জন্য কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করছি।'

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: শওকত মোল্লাকে ‘খুনের হুমকি’, কাশীপুর থানায় অভিযোগ দায়ের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল