TRENDING:

South 24 Parganas News: সোনা চুরির অভিযোগে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার নামখানার যুবক

Last Updated:

সোনা চুরির অভিযোগে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার নামখানার যুবক। ওই যুবকের নাম সৈকত পাল। ধৃত যুবককে গ্রেফতারের পর শুক্রবার কাকদ্বীপ মহাকুমা আদালতে নিয়ে যায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে ২৮৮ গ্রাম সোনা চুরি করার অভিযোগ আনা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নামখানা : সোনা চুরির অভিযোগে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার নামখানার যুবক। ওই যুবকের নাম সৈকত পাল। ধৃত যুবককে গ্রেফতারের পর শুক্রবার কাকদ্বীপ মহাকুমা আদালতে নিয়ে যায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে ২৮৮ গ্রাম সোনা চুরি করার অভিযোগ আনা হয়েছে। যার আনুমানিক বাজার মূল‍্য প্রায় ১৫ লক্ষ টাকা। ধৃতের বিরুদ্ধে ৩৮১ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। ধৃত যুবক মুম্বাই এ সোনার দোকানে কাজে গিয়েছিল বলে খবর। কিন্তু সেখানে কর্মরত অবস্থায় কিছু সোনা চুরি করে নামখানায় নিজের বাড়িতে পালিয়ে আসে সে।
ধৃত সৈকত পাল
ধৃত সৈকত পাল
advertisement

এ দিকে ওই ঘটনার পর ওই সোনার দোকানের পক্ষ থেকে মুম্বাই এর মাতুঙ্গা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এরপরই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই যুবকের বাড়ি পশ্চিমবঙ্গে। এরপর সেখান থেকে পুলিশের একটি দল পশ্চিমবঙ্গে পৌঁছায়। হাওড়া, মেদিনীপুর, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় অনুসন্ধান শুরু করে তারা। এরপর তারা অভিযুক্ত যুবকের সন্ধান পায় দক্ষিণ ২৪ পরগনায়।

advertisement

আরও পড়ুনঃ বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে জেলা জুড়ে আন্দোলনের সিদ্ধান্ত মিড ডে মিল কর্মীদের

এরপর দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এসে নামখানা থানার সহযোগিতায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। এ নিয়ে কাকদ্বীপ মহাকুমা আদালতের আইনজীবী সব‍্যসাচী দাস জানান ধৃত যুবক সৈকত পাল ২৮৮ গ্রাম সোনা চুরি করে পালিয়ে এসেছেন। ধৃতের বিরুদ্ধে ৩৮১ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে গ্রেফতারের পর শুক্রবার কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠিয়ে ট্রানজিট রিমান্ডের আবেদন করে পুলিশ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সোনা চুরির অভিযোগে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার নামখানার যুবক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল