TRENDING:

Hydroponics Cultivation: নামমাত্র জল, সারেই ফসল ফলবে গাদা গাদা! শুধু এই টেকনিক মানলেই আর ফিরে তাকাতে হবে না

Last Updated:

আপনার কৃষিকাজ করার ইচ্ছা রয়েছে, কিন্তু জায়গা নেই। জলের সমস্যাও রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আপনার কৃষিকাজ করার ইচ্ছা রয়েছে, কিন্তু জায়গা নেই। জলের সমস্যাও রয়েছে। তাহলে হাইড্রোপনিক পদ্ধতি ব্যবহার করে চাষাবাদ করতে পারেন আপনি। হাইড্রোপনিক পদ্ধতি ফসল উৎপাদনের একটি আধুনিক কৃষি পদ্ধতি। এই পদ্ধতিতে গাছের শিকড়কে সরাসরি পুষ্টি সমৃদ্ধ জলে রাখা হয়। ফলে মাটিতে চাষ করার তুলনায় অনেক কম জায়গা, জল এবং কীটনাশক ব্যবহার করেই উচ্চমানের ফসল উৎপাদন করা সম্ভব।
advertisement

এ নিয়ে কৃষি বিশারদ পিন্টু কুমার পুরকাইত জানিয়েছেন, “এই পদ্ধতিতে জল অনেক কম লাগে। সার ওষুধ সব কিছুই কম লাগে। মাটিতে কম জল ব্যবহার করার জন্য কলসি সেচ পদ্ধতিও ব্যবহার করতে পারেন। এখানে মাটির কলসিতে ছিদ্র করে মাটির মধ্যে প্রতিস্থাপন করে তাতে জল দিলে, সেই জল ধীরে ধীরে কলসির ছিদ্র দিয়ে বের হবে এবং আশেপাশের মাটিকে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখবে। ফলে জল কম লাগবে।”

advertisement

আরও পড়ুন: মুখে লাগল না জ্যান্ত ছাগল! বৈকুন্ঠপুরের দক্ষিণ রায় বেছে নিল নিজের রাস্তা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এছাড়াও গম, ভুট্টা জাতীয় দানা শস্যগুলি অঙ্কুরিত করার পর সেগুলি ঘরের মধ্যেই চাষ করা যেতে পারে। তার জন্য এই হাইড্রোপনিক পদ্ধতি ব্যবহার করা যাবে। যা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই পদ্ধতির আরও একটি সুবিধা হল, যে কোনও জায়গায় এবং বছরের সবসময় এই পদ্ধতিতে কম জল ও কম মাটিতেই এই পদ্ধতিতে চাষাবাদ করা যাবে। ফলে বেশি জায়গা ও জলের প্রয়োজন হবেই না। তাহলে দেরি কিসের এবার এই পদ্ধতেই চাষ করুন আপনিও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Hydroponics Cultivation: নামমাত্র জল, সারেই ফসল ফলবে গাদা গাদা! শুধু এই টেকনিক মানলেই আর ফিরে তাকাতে হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল