TRENDING:

South 24 Parganas News: SDPO অফিসের ঢিল ছোড়া দূরত্বে তীব্র বিস্ফোরণ, কেঁপে উঠল বারুইপুর

Last Updated:

বোমায় কেঁপে উঠল এলাকা, আতঙ্কিত বাসিন্দারা। ঘিঞ্জি এলাকার মধ্যে বিকট শব্দে কেঁপে উঠল এবার বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বিস্ফোরণে কেঁপে উঠল বারুইপুর। মঙ্গলবার রাতে খোদ এসডিপিওর অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে বিকট শব্দে ফাটে বোমা। হতচকিত স্থানীয় বাসিন্দারা দরজা খুলে বাইরে বেরিয়ে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। গোটা এলাকা ভরে যায় বারুদের তীব্র গন্ধে। বুধবার সকালে এলাকায় গিয়ে বোমা ফাটার চিহ্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
advertisement

বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ায় এই বিস্ফোরণ হয়। জায়গাটি রীতিমত ঘিঞ্জি এলাকা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে সকলে যখন ঘুমোতে যাচ্ছেন ঠিক সেই সময়ই বিকট শব্দে ফাটে বোমা। বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে সিরাজ শেখের বাড়ি। ভেঙে যায় বাড়ির পাঁচিল। পাশের সেলিম সর্দারের বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘরের মধ্যে। এলাকার মানুষ আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। এদিন সকালে ওই এলাকায় গিয়ে বোমার সুতলি পড়ে থাকতে দেখা যায়।

advertisement

আরও পডুন: সীমান্তে সোনা পাচার কয়েকগুণ বেড়ে গিয়েছে, কিন্তু কেন? কারণ জানলে অবাক হবেন

বারুইপুরের এসডিপিও অফিসের ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটায় এলাকার মানুষ আর‌ও বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন। আতঙ্কে রাতে তাঁরা দু'চোখের পাতা এক করতে পারেননি। কে বা কারা কী কারনে ঘটনাটি ঘটিয়েছে তা বুঝতে পারছেন না এলাকার মানুষ। এই অবস্থায় তাঁরা ঘটনাটির সঙ্গে জড়িতদের কড়া শাস্তি চেয়েছেন। সেই সঙ্গে পুলিশের কাছে এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়েছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন

অর্পণ মণ্ডল

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: SDPO অফিসের ঢিল ছোড়া দূরত্বে তীব্র বিস্ফোরণ, কেঁপে উঠল বারুইপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল