TRENDING:

South 24 Parganas News: খাল সংস্কারের দাবিতে আদালতের দ্বারস্থ স্থানীয়, পঞ্চায়েত সচিবকে ডেকে পাঠাল হাইকোর্ট

Last Updated:

জয়নগরের বাইশাহাটা পঞ্চায়েত এলাকার খাল সংস্কারের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এক বাসিন্দা। সেই মামলায় এবার সংশ্লিস্ট পঞ্চায়েত সচিবকে ডেকে পাঠাল হাইকোর্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর: এলাকার খাল সংস্কারের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় এক বাসিন্দা। সেই পরিপ্রেক্ষিতেই এবার সংশ্লিস্ট পঞ্চায়েত সচিবকে ডেকে পাঠাল হাইকোর্ট। জয়নগরের বাইশাহাটা পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে খালটি ক্রমশ মজে গিয়েছিল। বছর কয়েক আগে পঞ্চায়েতের তরফে চাষিদের সুবিধার কথা ভেবে খালটি নতুন করে কাটা হয়। কিন্তু অভিযোগ, তারপর থেকে কচুরিপানায় ভরে যায় খালটি। পঞ্চায়েতের কাছে খাল সংস্কারের দাবি জানান সাধারণ মানুষ। তবে তাতে কাজ হয়নি বলেই অভিযোগ।
advertisement

এরপরেই ওই গ্রামের তালতলা এলাকার বাসিন্দা স্বপন গায়েন খাল সংস্কারের দাবি জানিয়ে ২০২০ সাল নাগাদ হাইকোর্টের দ্বারস্থ হন। স্বপন জানান, সেই মামলাতেই সম্প্রতি পঞ্চায়েত সচিবকে তলব করেছে আদালত। আগামী ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন সচিবকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

আরও পড়ুন ঃ নমুনা নিয়ে বাড়ি-বাড়ি তৃণমূল প্রার্থীরা! কীসের নমুনা? তাজ্জব সকলে

advertisement

মঙ্গলবার জয়নগর ২ ব্লক দফতর সূত্রে অবশ্য জানানো হয়েছে, এরকম কোনও তলবের চিঠি মেলেনি। পেলেই ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েতের বিদায়ী প্রধান নাসিমা শেখের স্বামী আবুতাহের শেখের অভি‌যোগ, “একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে যাওয়ার ফলেই খাল সংস্কার করা যাচ্ছে না।”

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: খাল সংস্কারের দাবিতে আদালতের দ্বারস্থ স্থানীয়, পঞ্চায়েত সচিবকে ডেকে পাঠাল হাইকোর্ট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল