TRENDING:

Viral Video: ভাইরাল নন্দিনীর রান্না নয়! এবার অসম-খানা খান সোনালির হেঁশেলে! তুমুল ভাইরাল

Last Updated:

Viral Video: বাড়ির পান্তা থেকে খিচুড়ি, আবার পোলাও থেকে হান্ডি মটান, শুটকি, ইলিশ কী নেই সোনালির রান্না ঘরে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : শিলিগুড়িতে নতুন স্বাদের অসমের ফিউশন খাওয়ার উপভোগ করতে আসতে হবে সোনালির হেঁশেল ঘর। মূলত শান্ত স্নিগ্ধ পরিবেশে এই উপস্থাপন একেবারেই ঘরোয়া রান্নার স্বাদে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই জায়গার বিশেষ আকর্ষণ উত্তর পূর্ব ভারত এবং বাংলার বিভিন্ন ধরনের খাবারের ফিউশন। আবার বলা যেতে পারে অসমের সঙ্গে বাংলার মেলবন্ধনের বিশেষ কিছু রান্নার অপার সমাহার। বিভিন্ন রেস্তোরায় নিজের মনপসন্দ খাবার আমরা অনেক সময়েই পাই না। তবে সোনালীর হেঁশেল ঘরে আপনার পছন্দের সব রকম খাবারই পেয়ে যাবেন অন্তত এমনটাই দাবি রেস্তোরা কর্তৃপক্ষের।
advertisement

বাড়ির পান্তা থেকে খিচুড়ি, আবার পোলাও থেকে হান্ডি মাটান, ব্যাম্বু মাটন, বিভিন্ন ধরনের শুটকি, ইলিশ থেকে তেল কই, আছে মাটন চর্বি কষা, মটন কষা, নবরত্ন ছাড়াও আরও বেশ কয়েকটি অসম এবং বাংলার মেলবন্ধনে তৈরি অথেন্টিক বাঙালি রান্না। যা আপনাকে মনে করিয়ে দেবে পুরনো দিনের ঠাকুরমা দিদিমার হাতের ছোঁয়া নির্ভেজাল এবং ভালবাসার পরিতৃপ্ত আহার। বিশেষ করে সোনালির হেঁশেলের সমস্ত রান্নায় কোন গুঁড়ো মসলার ব্যবহার করা হয় না। সমস্ত রান্নাই শিলপাটায় বাটা দিয়ে রান্না করা হয়। এটাই তাদের স্পেশালিটি বলে জানান সোনালির হেসেলের কর্ণধার সোনালি মজুমদার।

advertisement

আরও পড়ুন: ‘রং দে তু মোহে গেরুয়া’! শাহরুখ-কাজলের নাচ! সেই শ্যুটিং স্পটে পৌঁছে তুমুল নাচ যুবতীর! ভাইরাল ভিডিও

আরও পড়ুন: 

View More

সোনালি মজুমদার জানান, “যারা প্রথমেই সোনালির হেঁশেলে আসবেন তাদের ওয়েলকাম ড্রিংকসের মাধ্যমে স্বাগত জানানো হবে। একেবারেই ঘরোয়া পরিবেশের ছোঁয়া পাবেন সকলে। ” নিজেদের পরিবারের সঙ্গে বাঙালির রসনা তৃপ্তির আরও একটি সেরা ঠিকানা শিলিগুড়ির দেশবন্ধু পাড়া, এন টি এস মোড়ের কাছেই “সোনালীর হেঁশেল ঘর” । পুরনো স্বাদের ছোঁয়ায় নতুনত্ব খাবারের সন্ধান এবং অসম-বাংলার মেলবন্ধন অথেন্টিক খাবারের সন্ধান পেতে এবার আপনাকে একবার আসতেই হবে এই হেঁশেলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষাধিক মানুষের দুর্ভোগের অবসান! সহজ হতে চলেছে ভূতনি দ্বীপে যাতায়াত
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Viral Video: ভাইরাল নন্দিনীর রান্না নয়! এবার অসম-খানা খান সোনালির হেঁশেলে! তুমুল ভাইরাল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল