advertisement

North Bengal Weather Today: দক্ষিণবঙ্গে চড়তে পারে তাপমাত্রার পারদ! উত্তরবঙ্গের কোন জেলায় কী পরিস্থিতি, জানুন আজকের আবহাওয়ার খবর

Last Updated:
North Bengal Weather Today: আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কী খবর? হাতেগরম আপডেটে উত্তরের আবহাওয়ার হালহলিকত জানুন।
1/6
শীত বিদায় নিতেই একটু একটু করে চড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কিছুদিনে দক্ষিণবঙ্গের বেশ কিছুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এই পরিস্থিতিতে উত্তরের কী খবর? চলুন জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার খবর।

2/6
উত্তরবঙ্গের আকাশ আজ আংশিক মেঘলা। হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। ভোরের দিকে কুয়াশার দাপট, আজও পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা। দিনে তাপমাত্রার সামান্য হেরফের হতে পারে।

3/6
শিলিগুড়ির আকাশ আজ মেঘলা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের আকাশ আবার আংশিক মেঘলা। এখানেও বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়েও একই ছবি। মেঘলা পাহাড়, কুয়াশা, বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।

4/6
জলপাইগুড়িতে আজ পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.০৭ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও রোদ ঝলমল করছে। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে আবার অন্য ছবি। মেঘলা আকাশ, দমকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

5/6
কোচবিহারে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরেও রোদ ঝলমল করছে। সকাল থেকেই রোদ আছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরেও এক ছবি। আকাশে মেঘের দেখা নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।

6/6
গঙ্গারামপুরে আজ পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। বালুরঘাটেও রোদ ঝলমলে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১৬.০৩ সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস।