advertisement

East Medinipur News: অবিশ্বাস্য প্রতিভা! মাত্র ২ বছর ৯ মাস বয়সে ১০০ কবিতা ও বৈদিক মন্ত্র অনর্গল বলছে দিশানী

Last Updated:

East Medinipur News: মাত্র ২ বছর ৯ মাস বয়সে বিস্ময়! ১০০ কবিতা, ৫০ সাধারণ জ্ঞান, ৩০ দেশের নাম একটানা অনর্গল বলতে পারে খুদে দিশানী।

+
দিশানী

দিশানী ও তার বাবা 

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: বয়স মাত্র দু’বছর ন’মাস। কিন্তু এই বয়সেই তার প্রতিভা চমকে দেবে আপনাকে। এই বয়সেই সে রপ্ত করেছে ১০০টি কবিতা। ৫০টির বেশি সাধারণ জ্ঞান। একটানা বলতে পারে ৩০টি দেশের নাম। অনর্গল বলতে পারে তিনটি বৈদিক মন্ত্র। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পঁচেট গ্রামের দিশানী দাস অধিকারী। এত অল্প বয়সে এমন অসাধারণ স্মৃতিশক্তি ও প্রতিভা দেখে অবাক সকলে। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও বিস্মিত। খুদে দিশানীর এই প্রতিভা এখন এলাকায় প্রশংসা কুড়িয়েছে। তার নিষ্পাপ মুখে একের পর এক কবিতা, সাধারণ জ্ঞান কিংবা মন্ত্র অনর্গল বলে যাচ্ছে সে।
ছোটবেলা থেকেই বইয়ের প্রতি তার আগ্রহ ছিল। মাত্র এক বছর বয়স থেকেই বই হাতে নিয়ে বসে থাকতে দেখা যেত তাকে। মা-বাবা লক্ষ্য করেন, সে খুব দ্রুত যেকোনও বিষয় মনে রাখতে পারে। শুনে শুনেই অনেক কিছু মুখস্থ করে ফেলত। সেই অসাধারণ স্মৃতিশক্তি দেখে অবাক হয়ে যান তার বাবা-মা। এরপর থেকেই শুরু হয় তার নিয়মিত অনুশীলন। খেলার ফাঁকেই তাকে ছোট ছোট কবিতা শোনানো হত। ধীরে ধীরে বাড়তে থাকে তার শেখার পরিধি। এখন সে একটানা অনর্গল বলতে পারে ৪৫টি কবিতা। পাশাপাশি বলতে পারে ৫০টির বেশি সাধারণ জ্ঞান। একটানা বলে যেতে পারে ৩০টি দেশের নাম, তিনটি বৈদিক মন্ত্র।
advertisement
আরও পড়ুন-একাধিক পুরুষসঙ্গী, সহবাসের পরই বিচ্ছেদ! ভেঙেছে ২ ক্রিকেটারের মন, এখন ১২০ কোটির মালকিন ‘ইনি’, বলুন তো কে ‘এই’ অভিনেত্রী?
খুদে অবস্থাতেই দুষ্টুমির সঙ্গে তার পড়াশোনার অনুশীলন চলতে থাকে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে তাকে নতুন কিছু শেখানো হয়। আবার আগের শেখা বিষয়গুলোও বারবার বলানো হয়। দিশানীর বাবা দেবব্রত দাস অধিকারী বলেন, ‘এক বছর বয়স থেকেই তার বই পড়ার প্রতি আগ্রহ এবং মনে রাখার ক্ষমতা আমরা দেখতে পাই। সেই প্রতিভা আমাদের চমকে দেয়। তারপর আমরা তাকে নিয়মিত অনুশীলন দিতে শুরু করি। এখন সে একটানা সবকিছু বলতে পারে। তার এই প্রতিভা ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নজর কেড়েছে।’
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ৮ মাস…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় গমন, ৫ রাশি হবেন ‘কোটিপতি’, বাড়বে বিপুল বেতন, রাজার হালে সুখ
মা-বাবার ধৈর্য আর যত্নে ধীরে ধীরে তার প্রতিভা আরও স্পষ্ট হয়ে উঠেছে। পরিবারের সদস্যরা জানান, দিশানী খুব মনোযোগ দিয়ে সবকিছু শোনে। তারপর একবার বা দু’বার শুনলেই তা মনে রাখতে পারে। তার এই অসাধারণ স্মৃতিশক্তি এবং বলার ভঙ্গি অনেককেই মুগ্ধ করে। এত অল্প বয়সে এমন প্রতিভা দেখে এলাকাবাসীও অবাক হয়ে গেছেন। অনেকেই বাড়িতে এসে তার মুখে কবিতা ও সাধারণ জ্ঞান শুনে যান। ভবিষ্যতেও কন্যার এই প্রতিভা বিকাশে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। পরিবারের আশা, সঠিক দিকনির্দেশনা পেলে দিশানী একদিন বড় মঞ্চেও নিজের প্রতিভা তুলে ধরতে পারবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: অবিশ্বাস্য প্রতিভা! মাত্র ২ বছর ৯ মাস বয়সে ১০০ কবিতা ও বৈদিক মন্ত্র অনর্গল বলছে দিশানী
Next Article
advertisement
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
  • বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক৷

  • মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ৷

  • আহত দু পক্ষের বেশ কয়েকজন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement