advertisement

Kuldeep Yadav Wedding: কুলদীপের বিয়েতে চাঁদের হাট, আশীর্বাদ দিতে পৌঁছলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, তিলক ভর্মা থেকে কাইফ হাজির ক্রিকেটাররাও

Last Updated:

Kuldeep Yadav Wedding: বাগেশ্বর ধাম থেকে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ কুলদীপ যাদবকে তাঁর বিয়েতে আশীর্বাদ করতে দেরাদুনে পৌঁছেছেন। কুলদীপ যাদব প্রায়ই বাগেশ্বর ধামে যান।

কুলদীপের বিয়েতে চাঁদের হাট, আশীর্বাদ দিতে পৌঁছলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী
কুলদীপের বিয়েতে চাঁদের হাট, আশীর্বাদ দিতে পৌঁছলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী
কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার কুলদীপ যাদব কিছুক্ষণের মধ্যেই তাঁর জীবনের নতুন ইনিংস শুরু করছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কুলদীপ এবং তাঁর বন্ধু বংশিকা উত্তরাখণ্ডের মুসৌরিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। কুলদীপ যাদব এবং বংশিকার হলদি এবং মেহেন্দি অনুষ্ঠান ১৩ মার্চ, শুক্রবার  হয়েছিল।
পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবরা অনুষ্ঠানে যোগ দিতে একে একে মুসৌরিতে পৌঁছচ্ছেন। ১৪ মার্চ, শনিবার কুলদীপ যাদব এবং বংশিকা সাত পাকে বাঁধা পড়বেন৷  মুসৌরির স্যাভয় হোটেলে এই দম্পতির বিয়ের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ১৭ মার্চ লখনউতে কুলদীপ যাদব এবং বংশিকার বিবাহের সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে।
টিম ইন্ডিয়ার তার বন্ধু যুজবেন্দ্র চাহালকে হলদি অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে। রিঙ্কু সিং তার বাগদত্তা প্রিয়া সরোজকে নিয়ে এসেছিলেন, অন্যদিকে বোলার ভুবনেশ্বর কুমারকেও তার স্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল। কুলদীপ যাদবের বিয়ের অতিথিদের তালিকায় ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, বিরাট কোহলি এবং রোহিত শর্মাও থাকবেন বলে আশা করা হচ্ছে। সুরেশ রায়না, মহম্মদ কাইফ, নীতিশ রানা, মোহিত শর্মা, জিতেশ শর্মা, রবীন্দ্র জাদেজা এবং আরপি সিংরাও নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন৷
advertisement
advertisement
এদিকে ইতিমধ্যে তিলক ভর্মা, মহম্মদ কাইফ, ভারতীয় ফিল্ডিং দলের কোচ একে একে পৌঁছে গিয়ে নানারকম প্রাক বিবাহ অনুষ্ঠানে আনন্দে মাতেন৷
advertisement
advertisement
এদিকে বাগেশ্বর ধাম থেকে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ কুলদীপ যাদবকে তাঁর বিয়েতে আশীর্বাদ করতে দেরাদুনে পৌঁছেছেন। কুলদীপ যাদব প্রায়ই বাগেশ্বর ধামে যান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Kuldeep Yadav Wedding: কুলদীপের বিয়েতে চাঁদের হাট, আশীর্বাদ দিতে পৌঁছলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, তিলক ভর্মা থেকে কাইফ হাজির ক্রিকেটাররাও
Next Article
advertisement
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
  • বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক৷

  • মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ৷

  • আহত দু পক্ষের বেশ কয়েকজন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement