advertisement

Shamik Bhattacharya on CPIM: 'আগে বলত দিল্লি, এখন বলে মুর্শিদাবাদ চলো!' ব্রিগেডের মঞ্চে প্রথমে সিপিএম-কেই আক্রমণ শমীকের

Last Updated:

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে জোট সম্ভাবনা নিয়ে বৈঠক করেছিলেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর৷

ব্রিগেডের সভায় শমীকের নিশানায় সিপিএম৷
ব্রিগেডের সভায় শমীকের নিশানায় সিপিএম৷
শনিবার ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি-র সব নেতাই নিশানা করেছেন তৃণমূলকে৷ ব্যতিক্রম বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগে ব্রিগেডের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে সিপিএমকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি৷ ব্রিগেডের সভা থেকেও সিপিএমের সঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দলের ঘনিষ্ঠতা নিয়ে কটাক্ষ করলেন শমীক ভট্টাচার্য৷
বিজেপি রাজ্য সভাপতি বলেন, এই ব্রিগেডে বিভিন্ন সময় মানুষ বহু নেতার কথা শুনেছেন৷ বিনয় কোঙার, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্যদের দল এই ব্রিগেড থেকেই এক সময় দিল্লি চলোর ডাক দিত৷ আর এখন সেই কমিউনিস্ট পার্টির নেতারা বলছে মুর্শিদাবাদ চলো৷ কী আছে মুর্শিদাবাদে? ওখানে হুমায়ুন আছে, বাবর আছে৷
advertisement
advertisement
প্রসঙ্গত নতুন দল তৈরির পর সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে জোট সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর৷ যদিও শেষ পর্যন্ত দু দলের কথা আর এগোয়নি৷ হুমায়ুন-সেলিম আলোচনা নিয়ে এর আগেও কটাক্ষ করেছেন শমীক৷ সিপিএম সহ বামেদের সঙ্গে জোট নিয়ে বরং আইএসএফ-এর কথা অনেক দূর এগিয়েছে৷
advertisement
এর পরে অবশ্য অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে নিশানা করে শমীক৷ তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা অনুপ্রবেশকারীদের দিয়ে ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস৷ এখানে পুলিশ, বিধায়ক, বিজেপি কর্মী সবাই আক্রান্ত৷ এখানেতৃণমূলের বিদায় নিশ্চিত, তৃণমূল শেষ৷ তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরছে না৷ যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা৷ এর বাইরে কিছু নেই৷
এ দিন বক্তব্য রাখতে গিয়ে অবশ্য বামেদের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ তিনি অভিযোগ করেন, সিপিএমের আমলে যে দুষ্কৃতীরা বাংলায় অত্যাচার চালাতো, তারাই পরেই তৃণমূলে যোগ দিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Shamik Bhattacharya on CPIM: 'আগে বলত দিল্লি, এখন বলে মুর্শিদাবাদ চলো!' ব্রিগেডের মঞ্চে প্রথমে সিপিএম-কেই আক্রমণ শমীকের
Next Article
advertisement
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
  • বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক৷

  • মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ৷

  • আহত দু পক্ষের বেশ কয়েকজন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement