Engineer stabs Twin Sister: মায়ের জন্য ‘সারপ্রাইজ’...৮৪ টি ক্ষত নিয়ে রক্তের সাগরে মেয়ে...যমজ বোনকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের পর মাকেও আক্রমণ ইঞ্জিনিয়ারের
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Engineer stabs Twin Sister: হার্দিক এবং হিমাশিখা - দুই ভাইবোনের মধ্যে ক্যারিয়ার এবং সম্পর্ক নিয়ে তর্ক এবং মতবিরোধের পর এই ঘটনাটি ঘটে।
মোরাদাবাদ: “বাড়ি চলো। তোমার জন্য আমার একটা সারপ্রাইজ আছে” – উত্তরপ্রদেশের মোরাদাবাদের একজন ইঞ্জিনিয়ার হার্দিক তাঁর মাকে কাজের জায়গায় গিয়ে ঠিক এই কথাটাই বলেন। এটা ছিল এক মারাত্মক বিস্ময়। পুলিশ জানিয়েছে এর পর বাড়িতে গিয়ে হার্দিকের মা নীলিমা তাঁর মেয়ে হিমাশিখাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। অভিযোগ, রক্তের সাগরে মেয়েকে দেখে যখন তিনি চিৎকার করেন, তখন হার্দিক তাঁকেও আক্রমণ করেন। জানা গিয়েছে, গত সপ্তাহে হার্দিক এবং হিমাশিখ -দুই যমজ ভাইবোনের মধ্যে কেরিয়ার এবং সম্পর্ক নিয়ে তর্ক এবং মতবিরোধের জেরে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে।
যমজ ভাইবোন ২৫ বছর বয়সি হার্দিক এবং হিমাশিখা কিছুদিন ধরে গুরগাঁওয়ে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। হিমাশিখা এমবিএ-ও করছিলেন। অন্যদিকে, হার্দিক প্রায় দেড় বছর আগে পর্যন্ত একটি কোম্পানিতে কাজ করতেন, কিন্তু অভিযোগ, পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে দেন এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় খরচ করতে শুরু করেন। পরিবার জানিয়েছে যে সাম্প্রতিক অতীতে হার্দিকের আচরণে পরিবর্তন এসেছে, সে গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনে আটকে থাকত এবং অনলাইনে চ্যাট করত। পুলিশের তদন্ত অনুযায়ী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুনের এক ভিনধর্মী মহিলার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন হার্দিক এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন।
advertisement
পুলিশ জানতে পেরেছে, হার্দিকের যমজ বোন হিমশিখা এবং মা নীলিমা প্রায়ই তাকে পরামর্শ দিতেন, তাঁকে নিজের কেরিয়ারের দিকে মনোনিবেশ করার পরামর্শ দিতেন। ৬ মার্চ সন্ধ্যায় একই রকম আলোচনা শুরু হয়, যা শীঘ্রই ভাইবোনদের মধ্যে উত্তপ্ত তর্ক-বিতর্কে পরিণত হয়। অভিযোগ, ক্রোধের বশে হার্দিক একটি সবজির ছুরি ধরে তার বোনের উপর আক্রমণ করে, যার আঘাতে বোন মারা যান। পোস্টমর্টেম রিপোর্টে হিমাশিখার শরীরে ৮৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
হার্দিকের মা কর্মরত বীমা কোম্পানির সংস্থায়। অভিযোগ, যমজ বোন হিমশিখাকে খুন করে মায়ের অফিসে যায় হার্দিক। বলে, বাড়িতে গেলে তাঁর জন্য সারপ্রাইজ অপেক্ষা করে আছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, বাড়িতে ফিরে হার্দিকের মা তাঁর মেয়েকে রক্তের সাগরে ভাসতে দেখে আতঙ্কে দিশেহারা হয়ে চেঁচিয়ে ওঠেন। অভিযোগ, সেই অবস্থায় হার্দিক তার মা নীলিমাকেও আক্রমণ করে। ঘটনার অভিঘাতে নীলিমার একাধিক আঘাত লাগে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নীলিমা এখন বিপদমুক্ত বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন : রান্নার গ্যাসের আকালে ট্রেনে যাত্রীদের খাবার পরিষেবা বন্ধ করতে পারে IRCTC, সঙ্কট সমাধানে খোঁজ বিকল্প পথের
অভিযুক্ত ঘাতক হার্দিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময়, হার্দিক জানিয়েছে যে তার কেরিয়ারে মনোযোগ দেওয়ার এবং প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকার জন্য ক্রমাগত পরামর্শ পেতে থাকায় মা ও বোনের উপর চূড়ান্ত বিরক্তি তৈরি হয়েছিল। তার জেরেই এই চরম সিদ্ধান্ত নেয় সে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 14, 2026 6:37 PM IST











