TRENDING:

Siliguri News: ইস্টার্ন বাইপাসে বাড়বাড়ন্ত অবৈধ নির্মাণ! ভেঙে গুঁড়িয়ে দিল পুরনিগম

Last Updated:

বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন প্রান্তেই অনুমতিহীন নির্মাণ হয়েছে। বর্তমানে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে উদ্যোগী হয়েছে পুরনিগম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় ফের তৈরি হচ্ছে অবৈধ নির্মান। খবর পেয়েই অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগম। এদিন জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় ৯টি দোকান। জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগেই শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকায় পিডব্লিউডি -এর জমিতে তৈরি অবৈধ নির্মান ভেঙে দেওয়া হয়। সেখানে ফের তৈরি করা হচ্ছে অবৈধ দোকান। সোমবার দুপুরে ফের শুরু হয় অবৈধ নির্মান ভেঙে দেওয়ার কাজ।
advertisement

ঘটনাস্থলে উপস্থিত ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিন শিলিগুড়ি পুরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রায় ৯টি অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়েছে। কয়েকমাস আগেই এই জায়গা খালি করা হয়েছিল। ফের তারা ইস্টার্ন বাইপাস এলাকায় রাস্তার দু’ধারে অবৈধভাবে নির্মান শুরু করেছে।

আরও পড়ুন ঃ স্কুলের ভিতরে হলদিবাড়ি এক্সপ্রেস! ট্রেন স্কুলে পড়াশোনা করে মনোযোগ বাড়ছে শিশুদের

advertisement

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে শিলিগুড়ি শহরের সব প্রান্তেই অনুমতিহীন নির্মাণ হয়েছে। অভিযোগ, পুরসভার কোনও রকম অনুমোদন না নিয়েই অনেকে নির্মাণ করেছে। সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে উদ্যোগী পুরনিগম। ইস্টার্ন বাইপাসের ওই জায়গায় পুরনিগমের তরফে কয়েকবার জায়গা খালি করতে বলা হয়। কিন্তু তা না করায় আজ ফের অভিযান চালানো হয়।

advertisement

View More

শিলিগুড়ি পুরসভার তরফে জানানো হয়েছে, পুরসভার অনুমতি না নিয়েই অনেকে বেআইনিভাবে নির্মাণ করেছেন। তাদের আগাম নোটিশ দেওয়া হয়েছিল। তাতে কোন কাজ হয়নি। তাই পুরসভা নিজেদের উদ্যোগ নিয়ে সেসব নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে। আগামীতেও তারা বেআইনিভাবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ইস্টার্ন বাইপাসে বাড়বাড়ন্ত অবৈধ নির্মাণ! ভেঙে গুঁড়িয়ে দিল পুরনিগম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল