TRENDING:

Siliguri: কর্মীর অভাবে বন্ধ পাঁচ লাইব্রেরি! দ্রুত খোলার আশ্বাস মেয়রের

Last Updated:

পর্যাপ্ত কর্মীর অভাবে শিলিগুড়ি মহকুমা এলাকায় বন্ধ রয়েছে ৫ টি গ্রন্থাগার। এর মধ্যে গ্রামীণ এলাকায় ৩টি ও শহর এলাকায় ২ টি । কিছুদিন আগেই ছিল গ্রন্থাগার দিবস ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : পর্যাপ্ত কর্মীর অভাবে শিলিগুড়ি মহকুমা এলাকায় বন্ধ রয়েছে ৫ টি গ্রন্থাগার। এর মধ্যে গ্রামীণ এলাকায় ৩টি ও শহর এলাকায় ২ টি । কিছুদিন আগেই ছিল গ্রন্থাগার দিবস । সেই দিনটিতে 'বই পড়ো জীবন গড়ো' এই শ্লোগানকে সামনে রেখে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন করেছে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ । এই গ্রন্থাগার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান কর্মী সমস্যা মিটিয়ে এই শীঘ্রই খুলে দেওয়া হবে। প্রসঙ্গত, কর্মীর অভাবে বন্ধ হয়ে রয়েছে শিলিগুড়ির পাঁচ লাইব্রেরী, দ্রুত খোলার আশ্বাস মেয়র গৌতম দেবের।
advertisement

 

 

বর্তমানে ডিজিটাল দুনিয়ায় এমনিতেই যুবসমাজ লাইব্রেরীমুখী হতে চাইছে না কিন্তু তা বলে অবহেলায় পড়ে রয়েছে গ্রন্থাগার গুলি। একদিকে পাঠকের অভাব এবং অন্যদিকে কর্মীর অভাব। বারবার প্রশ্ন উঠছে কর্মসংস্থান নিয়ে। লাইব্রেরিয়ান হতে গেলে পরীক্ষা দিতে হয় কিন্তু দীর্ঘদিন ধরে কোন পরীক্ষাও নেই ফলে কর্মী নিযুক্ত হওয়া সম্ভব হচ্ছে না তার ফলে হয়তো লাইব্রেরী গুলিতে কর্মীর অভাব রয়েছে বলে জানালেন পাঠক পরিমল রায়।

advertisement

View More

আরও পড়ুনঃ শিক্ষারত্ন পাচ্ছেন রণজয় দাস, ছাত্রদের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার

 

 

জানা গিয়েছে শিলিগুড়ির মহকুমা পরিষদের বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারের অন্তর্গত মোট ২৮ টি গ্রন্থাগার রয়েছে যার মধ্যে ২৩ টি সচল টি বন্ধ রয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিলিগুড়ি পুরনিগমের গৌতম দেব বলেন, কর্মীর অভাবের কারণে পাঁচটি লাইব্রেরী এই মুহূর্তে বন্ধ রয়েছে। তবে বিষয়টি নিয়ে গ্রন্থাগার দফতরের সঙ্গে কথা বলে এই সমস্যা মিটিয়ে লাইব্রেরীগুলি আমরা খুলে দেবো।

advertisement

আরও পড়ুনঃ পরিবেশকে বাঁচানোর শপথে গণেশ পুজোর আরাধনা

 

 

এছাড়াও তিনি জানান যুব সমাজের অন্যতম একটি অপরিহার্য অঙ্গ বই। লাইব্রেরীতে এসেই মানুষ তাদের প্রয়োজনীয় বই গুলো পড়ে থাকেন। কর্মীর অভাবে মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই খুবই দ্রুত কর্মী সমস্যার সমাধান করে যে কটি লাইব্রেরী বন্ধ রয়েছে তা খুলে দেওয়ার আশ্বাস দেন তিনি।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: কর্মীর অভাবে বন্ধ পাঁচ লাইব্রেরি! দ্রুত খোলার আশ্বাস মেয়রের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল