কোথায় জানেন? শিলিগুড়ির মাল্লাগুরিতে “এপারে বাংলা” রেস্তোরাঁয়। ইলিশের ভাপা ও সর্ষে থেকে স্মোক ইলিশ, বাদ নেই কিছুই। আর কি আছে? ইলিশের কাটলেট, কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের বড়া, সিগনেচার স্টাইলে কলাপাতা দিয়ে বরিশাল ইলিশের ভাজা, ইলিশ মাছের পোলাও, আম তেল ইলিশ, পোস্ত নারকেল ইলিশ সহ আরো অনেক কিছু ।
আরও পড়ুন: রঘুনাথগঞ্জে হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা! উড়ে গেল বাড়ির ছাদ
advertisement
খাবারের প্রতি বাঙালির আকর্ষণ আর বিশেষ করে ইলিশের প্রতি যেন প্রশ্নই ওঠে না।ইলিশ বাড়িতে আসা মানেই রান্নাঘরে অঢেল খুশি। আর ইলিশের এই ঘর ওয়াপসি নিয়েই ‘ইলিশ উৎসব’। সবথেকে শ্রেষ্ঠ ইলিশের খোঁজ পেতে ইলিশ উৎসবে ঢু মারতেই হবে। “এপারে বাংলা” রেস্তোরাঁর তরফেই আয়োজন করা হয়েছে এই ইলিশ উৎসবের।
রেস্তোরার কর্ণধার মৌমিতা ঘোষ বলছেন, “ইলিশ আমাদের নামের সঙ্গে জড়িয়ে। আমাদের এই উৎসবে ইলিশের বিশেষ কিছু রেসিপি রয়েছে। মোট ১৬ টি পদ রয়েছে। মানুষ ভীষণ আনন্দের সঙ্গে নতুন রেসিপি গুলি ট্রাই করছেন, ভাল লাগছে। আমরা বাঙালিরা ইলিশ ছাড়া অসম্পূর্ণ। আর এইসময় ইলিশের স্বাদ ও নজরকাড়া। গত বছরও ইলিশ উৎসবে ভালো সাড়া পেয়েছিলাম আশা করছি এ বছরও সকলে খুশি হবে।”
ইলিশ উৎসবের খবরে খুশি সোনিয়া দত্ত। তিনি জানান, ” গতবছর প্রায় পাঁচ বার গিয়েছিলাম । অনেক রকমের ইলিশ খেয়েছি। এবারও এই রেস্তোরায় গিয়ে ভাপা ও ইলিশ পোলাও খেয়েছি। আরোও নতুন নতুন ইলিশের পদ খাওয়ার অপেক্ষায় রয়েছি।”
শহরের বিভিন্ন খাদ্য রসিকদের কথায়, গ্রাহকদের পছন্দের তালিকায় ইলিশ এখন ১ নাম্বারে। অনেক রেস্তোরায় চলছে আগাম বুকিং। ৪০০ থেকে শুরু করে ১৫০০ টাকা দরে ইলিশের নানান পদ রয়েছে। তাই বিভিন্ন স্বাদের ইলিশ উপভোগ করতে আপনাকে আসতেই হবে এই রেস্তোরাঁয়। তবে ইলিশ উৎসবের প্রস্তুতি নিচ্ছে শহরের আরো বেশ কিছু রেস্তোরাঁঁ ।
অনির্বাণ রায়





