TRENDING:

East Medinipur News: কাঁথির মহকুমাশাসকের সদ্য প্রাক্তন দেহরক্ষীর দেহ উদ্ধার

Last Updated:

সোমবার রাত থেকে শেখ মুক্তার নিখোঁজ ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। সারা রাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোরে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার করে কাঁথি থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: কাঁথির মহকুমাশাসকের দফতরের পেছন থেকে উদ্ধার হল দেহ। মৃতের নাম শেখ মুক্তার। তিনি রাজ্য পুলিশের কনস্টেবল। কয়েকদিন আগে পর্যন্ত কাঁথির মহাকুমাশাসকের দেহরক্ষী ছিলেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement

আরও পড়ুন: ‘বাড়ির অবস্থা খুব খারাপ,’ অভিষেককে বলেছিলেন বৃদ্ধ! অবশেষে মুখে ফুটল হাসি

সোমবার রাত থেকে শেখ মুক্তার নিখোঁজ ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। সারা রাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোরে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার করে কাঁথি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অত্যধিক মদ্যপানের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুক্তারের।

advertisement

View More

বেশ কিছুদিন কাঁথির মহকুমাশাসকের দেহরক্ষী থাকার পর সরকারের তরফ থেকে তাঁকে কাঁথি থানায় বদলি করা হয়। মৃত পুলিশ কর্মীর বাড়ি কাঁথির খাগড়াবনি গ্রামে। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি কেন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন বা এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে অন্য কোন‌ও ঘটনা আছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

পঙ্কজ দাশ রথী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: কাঁথির মহকুমাশাসকের সদ্য প্রাক্তন দেহরক্ষীর দেহ উদ্ধার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল