TRENDING:

East Bardhaman News: বাথরুমের দরজা ভাঙা, পাখা চলে না! এটাই বর্ধমান রাজ কলেজের হোস্টেলের অবস্থা, বাধ্য হয়ে ধর্নায় বসল পড়ুয়ারা

Last Updated:

হোস্টেলের পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। পাখা চলে না, দরজা-জানলা সব ভাঙা। সেই সঙ্গে বহু গুরুত্বপূর্ণ বিষয়ের সঠিকভাবে ক্লাস হচ্ছে না বলেও পড়ুয়াদের অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বর্ধমান রাজ কলেজ। এখানে পড়ার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা এসে ভর্তি হয়। সেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেই উঠে এল একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। হোস্টেলের পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। পাখা চলে না, দরজা-জানলা সব ভাঙা। সেই সঙ্গে বহু গুরুত্বপূর্ণ বিষয়ের সঠিকভাবে ক্লাস হচ্ছে না বলেও পড়ুয়াদের অভিযোগ। এরই প্রতিবাদে বুধবার কলেজের অধ্যক্ষের ঘরের সামনে ধর্নায় বসে একদল পড়ুয়া।
advertisement

কলেজের দুরবস্থা প্রসঙ্গে বলতে গিয়ে পড়ুয়া শেখ সঞ্জীব বলেন, আমাদের হোস্টেলের জানলা, দরজা সব ভাঙা। ফ্যান খারাপ অবস্থায় পড়ে আছে। গরম পড়ছে, আমরা থাকতে পারছি না। সেইসঙ্গে অনেক বিষয়ের ক্লাস হচ্ছে না। এই সকল দাবি নিয়েই আমরা প্রিন্সিপাল স্যারের কাছে এসেছি। আমাদের এই দাবিগুলো মানতেই হবে। আরেক ছাত্র পৃথ্বীরাজ মণ্ডল বলেন, হোস্টেলের নীচে থেকে শুরু করে উপরের প্রায় প্রত্যেক বাথরূমের দরজা ভাঙা। এমনকি কলগুলোও সঠিক অবস্থায় নেই। যদি এইগুলোকে ঠিক করে দেওয়া হয় তাহলে আমাদের ভালো হয়।

advertisement

আরও পডুন: ট্যাঙ্কার ধর্মঘটে তেল শূন্য হওয়ার আশঙ্কায় পাম্প মালিকরা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলে এই ধর্না। তবে সমস্যা খতিয়ে দেখার আশ্বাস পেয়ে পড়ুয়ারা ধর্না তুলে নেয়। যদিও তারা জানিয়েছে, দ্রুত সমস্যাগুলোর সমাধান না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বাথরুমের দরজা ভাঙা, পাখা চলে না! এটাই বর্ধমান রাজ কলেজের হোস্টেলের অবস্থা, বাধ্য হয়ে ধর্নায় বসল পড়ুয়ারা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল