প্রায়ই ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসছে নানান রঙ্গরসিকতা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দমকল কেন্দ্রে এমন ধরনের ফোন কল আসায় বিভ্রান্তিতে পড়ছেন দমকল বাহিনীর কর্মীরা।দমকলের মতো জরুরি পরিষেবার ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বরে প্রতিদিন ভুয়ো কল আসায় বিরক্ত হয়ে উঠছেন দমকল কর্মীরা। ফলে, আপৎকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদগ্রস্তরা।
advertisement
আরও পড়ুন Health Tips in Summer: পচা গরম, শরীর অসুস্থ হতে পারে যখন তখন, কোন খাবারে মিলবে মুক্তি?
দমকল কেন্দ্রের এক আধিকারিক জানান ,দমকলের টোল ফ্রি নম্বর ১০১ ও দফতরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে, তাই অনেকেই টোল ফ্রি নম্বরে ফোন করে এমন রসিকতা করায় সমস্যা তৈরি হচ্ছে।কখনো-কখনো শুনতে হচ্ছে নানান অশ্লীল গালিগালাজও।
এই পরিস্থিতিতে এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়েছেন দমকলকর্মী থেকে আধিকারিকরা।দমকল কর্মীরা জানান তারা সর্বদা সতর্ক ও সজাগ কোন আপদ বিপদ ঘটলে তারা সব সময় তৈরি। তবে তারা এও বলছেন অকারণে ফোন করলে তাদের যথেষ্টই কর্মে ব্যাঘাত ঘটছে।দমকল কেন্দ্রে অযথা এই ধরনের ভুয়ো কলের ফলে সমস্যা তৈরি হচ্ছে সাধারণ মানুষের। ফলে কাজের সময় ফোন করেও পাওয়া যাচ্ছে না দমকলের প্রতিনিধিদের ।
পিয়া গুপ্তা





