এলপিজি লাগবে না, ‘জলেই’ হবে রান্না ! দেশজুড়ে তীব্র জ্বালানি সঙ্কটের সময়ে ধর্মগুরু রবিশঙ্করের ভিডিও ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
গ্যাসে রান্না খাবারের চাইতে খাদ্যগুণও থাকবে বেশি! কীভাবে তা সম্ভব হবে? রবিশঙ্কর প্রসঙ্গ তোলেন মিস্টার মহেশ নামে এক ব্যক্তির তৈরি একটি বিশেষ ধরনের স্টোভের, যা চালাতে এলপিজি-র বদলে স্রেফ জলের প্রয়োজন পড়বে।
রাজ্যে মিড ডে মিল, হাসপাতালে রোগীদের রান্নার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে গ্যাস সরবরাহে টান পড়বে না। গৃহস্থের রান্নাঘরেও জোগান নিরবচ্ছিন্ন থাকবে। বৃহস্পতিবার আদর্শ কার্যপদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিয়োর বা এসওপি) প্রকাশ করে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যে এলপিজি সঙ্কটের থেকেও গ্রাহকদের মনে উদ্বেগ অনেক বেশি। তবে এসবের মধ্যেও এলপিজি নিয়ে আশঙ্কা চলছে ৷ পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতজুড়েই এখন গ্যাস সিলিন্ডারের তীব্র সঙ্কট ৷ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে রেস্তোরাঁগুলি ৷ এভাবে চলতে থাকলে কীভাবে গ্যাসের জোগান হবে, কেউই জানেন না ৷ অনেকেই মাইক্রোওয়েভ বা ইন্ডাকশানে রান্নার পরামর্শ দিচ্ছেন। অনেকে আবার এর মধ্যেই ফিরে যাচ্ছেন কাঠ বা মাটির উনুনে। এই আবহে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘আর্ট অফ লিভিং ফাউন্ডেশন’-এর নির্মাতা ও আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের একটি ভিডিও, যেখানে তিনি বলছেন, অন্য কোনও জ্বালানির প্রয়োজন নেই। কেবল আধ লিটার জলেই হবে গৃহস্থের ছয় মাসের রান্না ৷
🚨No LPG Required. Cooking Gas from Just Water . Mr Mahesh Created A stove can run for 6 months from 0.5Ltr Water and showed it before Sri Sri Ravishanker
Every Crisis is an Opportunity. Can Govt work on this Technology ? pic.twitter.com/7rZp0kNMHN
— RapperPandit (@RapperPandit) March 10, 2026
advertisement
advertisement
গ্যাসে রান্না খাবারের চাইতে খাদ্যগুণও থাকবে বেশি! কীভাবে তা সম্ভব হবে? রবিশঙ্কর প্রসঙ্গ তোলেন মিস্টার মহেশ নামে এক ব্যক্তির তৈরি একটি বিশেষ ধরনের স্টোভের, যা চালাতে এলপিজি-র বদলে স্রেফ জলের প্রয়োজন পড়বে। স্টোভ সংলগ্ন ফিল্টার-জাতীয় যন্ত্রে, জলের হাইড্রোজেন ও অক্সিজেন পৃথক করা হবে। হাইড্রোজেন রান্নার কাজে লাগবে এবং অক্সিজেনমুক্ত করে দেওয়া হবে বাতাসে।
advertisement
ভিডিওতে শেয়ার করা ব্যাখ্যা অনুযায়ী, এই সিস্টেমে এমন একটি মেশিন ব্যবহার করা হয় যা জল থেকে হাইড্রোজেন আলাদা করে। এরপর হাইড্রোজেন কয়লা পোড়ানোর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আর অক্সিজেন বাতাসে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বলেন, ‘‘মেশিন হাইড্রোজেনকে অক্সিজেন থেকে আলাদা করবে।” শ্রী শ্রী রবিশঙ্কর বলেন এই পদ্ধতিতে কয়েক মাস এলপিজি সিলিন্ডার ছাড়াই রান্না করা যেতে পারে এবং প্রথমে এটি আশ্রমে ব্যবহার করা হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2026 11:15 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এলপিজি লাগবে না, ‘জলেই’ হবে রান্না ! দেশজুড়ে তীব্র জ্বালানি সঙ্কটের সময়ে ধর্মগুরু রবিশঙ্করের ভিডিও ভাইরাল










