TRENDING:

General Knowledge: রোজ পরছেন, বলুন তো জুতোর পেছনে কেন থাকে এই ছোট্ট ‘ফিতে’? ৯৯% লোকজনই জানেন না এর আসল কাজ

Last Updated:
General Knowledge: স্পোর্টস শু বা বুট কিংবা স্নিকার্সের দিকে ভাল করে তাকালে দেখা যাবে জুতোর ঠিক পেছনে (গোড়ালির অংশে) রয়েছে একটি ছোট্ট স্ট্রিপ বা ফিতে৷ বা বলা ভাল একটি ছোট্ট ‘লুপ’৷ কেন থাকে এই লুপ? এর আসল কাজটা ঠিক কী?
advertisement
1/8
রোজ পরছেন, বলুন তো জুতোর পেছনে কেন থাকে এই ছোট্ট ‘ফিতে’? ৯৯% লোকজনই জানেন না এর আসল কাজ
চাই ‘ফ্যাশন’, সঙ্গে ‘আরাম’৷ জুতোর সঙ্গে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে এই দুই শব্দ৷ জুতো কিনতে অনেকেই ভালবাসেন৷ তা সে দামি ব্র্যান্ডেরই হোক বা রাস্তার ধারের দোকান ঘুরে ঘুরে কেনাই হোক৷ মোদ্দাকথা বাড়ির অন্দর থেকে বাইর, জুতোর কদর সর্বত্র৷
advertisement
2/8
দিন দিন ফ্যাশন এবং আধুনিক জীবনযাপনের সঙ্গে তাল বজায় রেখে পাল্লা দিয়ে বেড়েছে জুতোর প্রকারভেদ৷ বাড়িতে পরার চপ্পল থেকে স্নিকার্স, খেলাধুলার স্পোর্টস শু৷ জুতোর প্রকারভেদ বহু৷ এই তালিকায় অবধারিত ভাবে রয়েছে হিল তোলা জুতোও৷
advertisement
3/8
কিন্তু দিনরাত যেই জুতো সবাই পরেন, সেই জুতো সম্পর্কেই এখনও অনেকেই বহু তথ্য জানেন না৷ ঠিক যেমন স্পোর্টস শু বা বুট কিংবা স্নিকার্সের দিকে ভাল করে তাকালে দেখা যাবে জুতোর ঠিক পেছনে (গোড়ালির অংশে) রয়েছে একটি ছোট্ট স্ট্রিপ বা ফিতে৷ বা বলা ভাল একটি ছোট্ট ‘লুপ’৷
advertisement
4/8
অনেকেরই ধারণা এই লুপ বোধহয় দেওয়া থাকে কেবল জুতোর সৌন্দর্য বৃদ্ধির জন্য৷ কিন্তু আসলে তা নয়৷ এই ছোট্ট লুপটির অনেক বড় কাজ রয়েছে, যা ৯৯% লোকজনেরই অজানা৷
advertisement
5/8
আসলে জুতোর পিছনে লাগানো এই ফিতাকে প্রযুক্তিগত ভাষায় “হিল ট্যাব” (Heel Tab) বা “পুল লুপ” (Pull Loop) বলা হয়। এই পুল লুপ দেওয়া থাকে জুতোকে সহজভাবে পরার জন্য৷ এই ফিতে ধরে জুতোকে পরার সময় খুব সহজে টেনে পায়ে ঢোকানো যায়৷
advertisement
6/8
অনেক সময় জুতো পরার সময় জুতোর পিছনের অংশ ভিতরের দিকে ভাঁজ হয়ে যায় বা পা ঢোকাতে অসুবিধা হয়। এই ফিতার মূল উদ্দেশ্য হল, আপনি আঙুল দিয়ে এটি ধরে একটু পিছনের দিকে টানবেন, এতে খুব সহজে এবং ঠিকভাবে পা জুতোর ভিতরে ঢুকে যাবে। ফলে জুতোর পিছনের অংশ দ্রুত নষ্টও হয় না।
advertisement
7/8
শুধু তাই নয়, জুতো ধোয়ার পর শুকানোর ক্ষেত্রেও এই ফিতা বেশ কাজে লাগে। এই লুপের সাহায্যে আপনি জুতোগুলোকে দড়ি বা হুকে ঝুলিয়ে রাখতে পারেন, ফলে তা দ্রুত শুকিয়ে যায়। অনেক কোম্পানি আবার এই ফিতাকে ব্র্যান্ডিংয়ের জন্যও ব্যবহার করে।
advertisement
8/8
অনেক সময় এই ফিতার উপর কোম্পানির নাম বা লোগো প্রিন্ট করা থাকে, যা জুতোটিকে আরও প্রিমিয়াম লুক দেয়। তাই এবার থেকে নতুন শু-তে পা গলানোর সময় ছোট্ট লুপের ব্যবহার করতে ভুলবেন না যেন!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: রোজ পরছেন, বলুন তো জুতোর পেছনে কেন থাকে এই ছোট্ট ‘ফিতে’? ৯৯% লোকজনই জানেন না এর আসল কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল