TRENDING:

GK: জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাটাগুড়ি! কিন্তু কেন 'এই' নাম জানেন? অবাক হবেন উত্তর জেনে

Last Updated:

GK: ডুয়ার্সের লাটাগুড়ি একসময় কাঠ শিল্পে খ্যাত ছিল গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া এই জনপদ। ১৩টি করাত কল কমে এখন ৪টি। বন সংরক্ষণে কড়াকড়িতে টিম্বার ব্যবসা ম্লান, তবে পর্যটনই এখন নতুন আশার আলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ডুয়ার্সের জঙ্গলে ঘেরা এক পরিচিত নাম লাটাগুড়ি। আজ পর্যটনের দুনিয়ায় লাটাগুড়ি মানেই সবুজ, বন্যপ্রাণ আর অ্যাডভেঞ্চার। কিন্তু জানেন কি, এই লাটাগুড়ির নামের উৎপত্তি কোথা থেকে? স্থানীয় ভাষায় ‘লাঠা’ মানে বড় কাঠ—সেখান থেকেই লাটাগুড়ি। গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া এই প্রাচীন জনপদ এক সময় কাঠের কারবারেই পরিচিত ছিল। টি (চা), টিম্বার (কাঠ) আর ট্যুরিজম—এই তিন ‘টি’-এর সমন্বয়ে পরিচিত জলপাইগুড়ি জেলা আজ বড় পরিবর্তনের মুখে।
advertisement

চা ও কাঠ—এই দুই ‘টি’ ধীরে ধীরে ম্লান। তার সরাসরি প্রভাব পড়েছে লাটাগুড়ির আর্থ-সামাজিক চিত্রে। এক সময় এখানে ১৩টি করাত কল ছিল। হাজার হাজার মানুষের জীবিকা জড়িয়ে ছিল এই শিল্পের সঙ্গে। আজ টিকে আছে মাত্র ৪টি। সেই টিম টিম করে টিকিয়ে রাখা একটি করাত কলের কর্ণধার গোবিন্দ দাস জানান, ৪০–৪৫ বছর আগে দেশের নানা প্রান্ত থেকে বড় মহাজনেরা এখানে আসতেন মূল্যবান কাঠ কিনতে। তখন কাঠ কেনাবেচার বড় আড়ত ছিল আলিপুরদুয়ারের দমনপুর, গয়েরকাটা ও লাটাগুড়ি, এই তিন জায়গায়।

advertisement

আরও পড়ুনঃ ১ পয়সাও খরচ নেই, বাড়ির সব জবাগাছেই ফুটবে বড় মাপের হাজার হাজার ফুল, চোখ ফেরাতে পারবে না কেউ! মালি বলে দিলেন মোক্ষম কৌশল

আরও পড়ুনঃ রান্নার আগে যে কোনও মাছ ধুয়ে নিন ঠিক ‘এভাবে’, গন্ধ যাবেই যাবে, সঠিক উপায় জানুন আপনিও

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

বিশাল গাছ কেটে নির্দিষ্ট মাপের কাঠ তৈরি হত করাত কলে। আজ সেই সবই স্মৃতি। আইনি জটিলতা, বন সংরক্ষণে কড়াকড়ি, কাঠ চোরাচালান এবং পর্যাপ্ত বৃক্ষরোপণের অভাব—সব মিলিয়ে কাঠের জোগান কমেছে। ফলত, এক সময়ের টিম্বার হাব লাটাগুড়ি আজ অনেকটাই ম্রিয়মাণ। তবু আশার আলো দেখাচ্ছে পর্যটন। প্রশ্ন একটাই—এই বদলের পথে কী নতুনভাবে বাঁচবে লাটাগুড়ি?

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
GK: জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাটাগুড়ি! কিন্তু কেন 'এই' নাম জানেন? অবাক হবেন উত্তর জেনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল