TRENDING:

7-Star Hotel: নিজস্ব সমুদ্র সৈকত, রোলস রয়েস, সোনার আইপ্যাড; বিশ্বের ‘সেভেন স্টার’ হোটেলগুলো সম্পর্কে জেনে নিন

Last Updated:

How Many 7-Star Hotels Are There In The World: ‘সেভেন স্টার হোটেল’ মানে অসাধারণ স্থাপত্যশৈলী, ভরপুর সুযোগ-সুবিধা, বিশ্বমানের পরিষেবা। একবার গেলে সেই অভিজ্ঞতা রয়ে যাবে আজীবন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফাইভ স্টার হোটেলের কথা তো সবাই জানেন। এলাহি খানাপিনা, বিলাসব্যসনের রাজকীয় আয়োজন। কিন্তু ‘সেভেন স্টার হোটেল’! গোটা বিশ্বে মাত্র একটাই সেভেন স্টার হোটেল আছে। সেটা দুবাইয়ে। নাম ‘বুর্জ আল আরব’। এই হোটেল নিয়ে পর্যটকদের কৌতূহল তুঙ্গে। তবে বিশ্বের আরও কয়েকটা হোটেল নিজেদের ৭ স্টার বলে দাবি করে। কিন্তু দুবাইয়ের ‘বুর্জ আল আরব’-এর কাছে তারা নস্যি।
বিশ্বে ৭ তারা হোটেলের সংখ্যা ক’টা?
বিশ্বে ৭ তারা হোটেলের সংখ্যা ক’টা?
advertisement

সেভেন স্টার মানে কী: একটা হোটেল কতটা বিলাসবহুল, সেটা বোঝাতেই ‘স্টার’ ব্যবহার করা হয়। ২ স্টার, ৩ স্টার, ৪ স্টার, ৫ স্টার কিংবা ৭ স্টার। কোনও সংস্থা বা রেটিং সিস্টেম এই ‘স্টার’ দেয় না। বিলাসিতার বাহুল্য বোঝাতে হোটেলগুলো নিজেরাই ব্যবহার করে। ‘সেভেন স্টার হোটেল’ মানে অসাধারণ স্থাপত্যশৈলী, ভরপুর সুযোগ-সুবিধা, বিশ্বমানের পরিষেবা। একবার গেলে সেই অভিজ্ঞতা রয়ে যাবে আজীবন। দুর্দান্ত রুম, ব্যক্তিগত বাটলার, নিজস্ব সি বিচ, হেলিপ্যাড, রেস্তোরাঁ – কী নেই!

advertisement

আরও পড়ুন– পুজোর মরশুমে পানাহারের সঙ্গে জমে উঠুক আড্ডাও; শহরে উদযাপিত হল ভারতীয় খানাপিনা এবং ঐতিহ্যের মেলবন্ধন

৭ স্টার হোটেল হওয়ার মানদণ্ড: না, এমন কোনও মানদণ্ড নেই। তবে বিশেষজ্ঞরা বলেন, পরিষেবার মান, সুযোগ-সুবিধা, হোটেলের অবস্থান, ডিজাইন ইত্যাদি দেখে কোনও হোটেলকে সেভেন স্টার হিসেবে বিবেচনা করা যায়। ইদানীং অনেক হোটেলই নিজেদের অফার হাইলাইট করতে মার্কেটিং টুল হিসেবে ‘৭ স্টার’ শব্দবন্ধ ব্যবহার করছে। বর্তমানে দুবাইয়ের ‘বুর্জ আল আরব’ একমাত্র সেভেন স্টার হোটেল। তবে আবুধাবির ‘এমিরেটস প্যালেস’ এবং মিলানের ‘দ্য টাউন হাউস গ্যালেরিয়া’ও নিজেদের সেভেন স্টার বলে দাবি করে।

advertisement

বুর্জ আল আরব: দুবাইয়ের ‘বুর্জ আল আরব’কেই বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল বলা হয়। জুমেইরাহ সমুদ্র থেকে ২৮০ কিমি দূরে এক কৃত্রিম দ্বীপের উপর তৈরি। এই হোটেল থেকে আরব উপসাগর এবং দুবাই স্কাইলাইন দেখা যায়। হোটেলটির ডিজাইন করেছে বিখ্যাত স্থাপত্য সংস্থা অ্যাটকেন্সি। অতিথিরা এখানে রাজার হালে থাকেন।

advertisement

আরও পড়ুন– ৩২ লক্ষ কোটি টাকার সম্পত্তি ! চেনেন চতুর্দশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে?

হোটেলে পা দেওয়া মাত্র রোলস র‍য়েসের কনভয় স্বাগত জানাবে। সবসময়ের জন্য থাকবে ব্যক্তিগত চালক। হোটেলের মধ্যেই রয়েছে ৯টি রেস্তোরাঁ, স্পা, পুল, ক্যাবানা। অতিথিরা ব্যক্তিগত সমুদ্র সৈকতের মজা উপভোগ করতে পারবেন। স্যুট বিলাসবহুল। একটা স্যুট দুটি তলা জুড়ে বিস্তৃত। চমৎকার আসবাবপত্র, নয়নমনোহর ছবিতে সাজানো। সবচেয়ে বিলাসবহুল হল রয়্যাল স্যুট, দেখার মতো। ৭৮০ বর্গকিমি এলাকা নিয়ে তৈরি, আছে ব্যক্তিগত সিনেমা হল, ঘূর্ণায়মান বিছানা, ২৪ ক্যারেট সোনার আইপ্যাড।

advertisement

আরও পড়ুন- ৩০০ বর্গ মাইলের বিমানবন্দর, টার্মিনাল বিল্ডিং-এ ঢুকতে পারে শুধু রাজপরিবার; কোন দেশে জানেন কি?

এমিরেটস আবুধাবি: আবুধাবির ‘এমিরেটস প্যালেস’ বিলাসবহুল হোটেল। অত্যাশ্চর্য স্থাপত্য, অসাধারণ অভ্যন্তরীণ নকশা এবং এক কিলোমিটার জুড়ে বিস্তৃত ব্যক্তিগত সমুদ্র সৈকত-সহ এমিরেটস প্যালেসও সত্যিই দেখার মতো। প্রাইভেট বাটলার পরিষেবা, স্পা এবং ওয়েলনেস সেন্টার, মিশেলিন রেস্তোরাঁ-সহ একাধিক পরিষেবা দেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

টাউন হাউস গ্যালেরিয়া: ইতালির মিলানের টাউন হাউস গ্যালেরিয়াকেও অনেকে সেভেন স্টার হোটেল বলেন। এই হোটেলের ভিতরেই রয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন শপিং মল। এখান থেকে অতিথিরা মিলান শহরের প্যানোরামিক ভিউ পান।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
7-Star Hotel: নিজস্ব সমুদ্র সৈকত, রোলস রয়েস, সোনার আইপ্যাড; বিশ্বের ‘সেভেন স্টার’ হোটেলগুলো সম্পর্কে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল