TRENDING:

১ হাজার টাকা দিয়ে জিতে নিলেন ৩৫ কোটির বাংলো, এক লটারিতে বদলে গেল দম্পতির ভাগ্য......

Last Updated:

লাকি বেক্কা মাত্র ১০০০ টাকা খরচ করে কিনেছিলেন লটারির টিকিট ৷ আর তাতেই ঘুরে গেল ভাগ্যের চাকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: বছরের পর বছর লটারি কিনে চলেছেন স্বামী ও স্ত্রী ৷ একটাই আশা যে একদিন তাদের ভাগ্য সহায় হবে এবং হাতে পাবেন খাজানা ৷ কিন্তু বছরের পর বছর কেটে গেলেও হাতে আসেনি কিছু ৷ তবে তার জন্য হাল ছাড়েনি এই দম্পতি ৷ বছরের পর বছরধরে  কিনে চলেছেন লটারির টিকি ৷
advertisement

এবার অবশ্য আশ্চর্য ভাবে লটারি কিনতে ভুলে গিয়েছিলেন মহিলার স্বামী ৷ তবে টিভি দেখতে দেখতে লটারির কথা মাথায় আসতেই নিজেই গিয়েই লটারির টিকিট কিনে আনেন মহিলা ৷ ঘটনাটি লন্ডনের লেটন শহরের ৷ সম্প্রতি লাকি বেক্কা পটের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যা উনি নিজেও ভাবেননি ৷ হাজার টাকা বাজি লাগিয়ে কোটি কোটি টাকার স্বপ্ন অবশেষে পূরণ হল ৷

advertisement

আরও পড়ুন: Alert! সরকারি চাকরি দেওয়ার নামে চলছে বড়সড় প্রতারণা, সতর্ক করল NRA

লাকি বেক্কা মাত্র ১০০০ টাকা খরচ করে কিনেছিলেন লটারির টিকিট ৷ আর তাতেই ঘুরে গেল ভাগ্যের চাকা ৷ 2BHK ফ্ল্যাট থেকে সরাসরি ৩৫ কোটি টাকার বাংলো জিতে নিয়েছেন ৷ লাকি বেক্কা সম্প্রতি মেটারনিটি লিভে ছিলেন ৷ তার স্বামী বেন হার এবার Omaze এর লটারি কিনতে ভুলে গিয়েছিলেন ৷ আচমকা টিভিতে Omaze এর মিলিয়ান পাউন্ড বাড়ির বিজ্ঞাপন দেখতেই বেক্কা স্বামীকে কিছু না জানিয়েই লটারির টিকিট কিনে নিয়েছিলেন ৷ লটারি জিতেছেন জানতে পেরে আনন্দে দিশাহারা হয়ে গিয়েছিলেন বেক্কা ৷

advertisement

আরও পড়ুন: মাত্র ৩০০ টাকা মাসে বিনিয়োগ করে পেয়ে যাবেন ১০ লক্ষ টাকার মোটা ফান্ড!

বিলাসবহুল এই বাংলোতে ৫টি বেডরুম রয়েছে ৷ বেক্কা জানিয়েছেন যে তিনি এখন অনেকটাই নিশ্চিত যে তার মেয়ের ভবিষ্যত নিয়ে আর ভাবনা চিন্তা করতে হবে না ৷

আরও পড়ুন: প্রথম পুরস্কার ৫০ লক্ষ! রবিবারের ডিয়ার বঙ্গশ্রী ইছামতী লটারির ফল জানুন এখানে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

বেক্কা ও বেনের নতুন বাড়ি লন্ডনের অ্যাসকোট রেসকোর্স থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে অবস্থিত ৷ বাংলোতে মডিউলার রান্নাঘর, ৫টি বেডরুম, তিনটি ড্রেসিং রুম, চারটি বিলাসবহুল বাথরুম, একটা বড় ড্রয়িং রুম, তিনটি গাড়ি রাখার গ্যারেজ রয়েছে ৷ এত বড় বিলাসবহুল বাংলোর স্বপ্ন বেন ও বেক্কা কখনও দেখেনি ৷ কিন্তু মেয়ের জন্মের পর তাঁরা বড় একটি বাড়ির খোঁজে ছিলন ৷ লটারির সংস্থা সমস্ত পেপার ওয়ার্ক করে ওই দম্পতি বাড়ির মালিকানা দিয়ে দিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
১ হাজার টাকা দিয়ে জিতে নিলেন ৩৫ কোটির বাংলো, এক লটারিতে বদলে গেল দম্পতির ভাগ্য......
Open in App
হোম
খবর
ফটো
লোকাল