জানা গিয়েছে. মৃত যুবকের নাম সঞ্জিত চৌধুরী। বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন সঞ্জিত। পরিবারের সদস্যরা দুই দিন ধরে খোঁজাখুঁজির করলেও কোনরকম খোঁজ মেলেনি ছেলের।
advertisement
অবশেষে বৃহস্পতিবার স্থানীয়রা পরিত্যক্ত একটি পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। গত দু’দিন ধরে নিখোঁজ থাকা সঞ্জিত চৌধুরীকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। যদিও ঘটনায় খুন নাকি জলে ডুবে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
advertisement
Location :
Maldah,West Bengal
First Published :
Nov 13, 2025 12:59 PM IST






