তবে এই ঘটনার পরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে একটি কুয়ো খোলা অবস্থায় রয়ে গেল? কেন কুয়োর চারপাশে কোনও সুরক্ষা ব্যবস্থা ছিল না? মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের প্রতি পরিবারের নজরদারি এবং প্রশাসনের ভূমিকাও এই ঘটনার পর প্রশ্নের মুখে। দমকলের প্রশংসনীয় তৎপরতা থাকলেও খোলা কুয়ো ঘিরে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের তরফে কোনও সক্রিয় পদক্ষেপ নেই।
advertisement
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শহরের মধ্যে এভাবে নিরাপত্তাহীন কুয়ো এবং মানসিক রোগীদের পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব — ভবিষ্যতে আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2025 7:04 PM IST





