TRENDING:

Virals: দরমার বেড়া, বাড়ির সামনে মেঠো উঠোন, সেখানেই দুই খুদের একের পর এক ভিডিও Super Viral

Last Updated:

Virals: দুই শিশুর অবাক প্রতিভার ভিডিও ভাইরাল! নেটিজেনদের মুগ্ধ করে বাহবা কুড়োচ্ছে দুই শিশু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘোকসাডাঙা: জেলা কোচবিহারের ঘোকসাডাঙা এলাকা। এখানের দুই শিশুর প্রতিভা বর্তমানে ব্যাপক ভাইরাল নেট দুনিয়ায়। নেটিজেনদের ইতিমধ্যেই মন আকর্ষণ করছে এই দুই শিশুর নাচ। শুরু থেকেই এই দুই শিশুর নাচের প্রতি ঝোঁক। সেখান থেকেই যাত্রা শুরু। হঠাৎ করেই এই দুই শিশুর এক নাচের ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। তাঁদের দুজনের নাচ দেখলে মনে হবে না যে তাঁরা নতুন নাচ করে। মনে হবে দীর্ঘ সময় ধরে নাচ করে অভ্যস্ত তাঁরা। মুহূর্তে সেই ভিডিও পছন্দ করতে শুরু করেন বহু মানুষ।
advertisement

দুই শিশুর এই প্রতিভার বিষয়ে তাঁদের মা সুমিত্রা বর্মন সরকার জানান, “ছোট্ট বয়স থেকেই গান শুনলেই নাচ করতে শুরু করত দু’জন। তখন থেকেই দু’জনের নাচের প্রতি আগ্রহ। এরপর নাচের একজন শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেন দু’জন। নাচের স্কুলের পাশাপশি বাড়িতেও তাঁরা অনুশীলন করত।

আরও পড়ুন – Kanchenjunga from Darjeeling: সরে গেল মেঘের চাদর, আস্তে আস্তে দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে এল, সূর্যোদয়ের অপরূপ রূপে পাগল ট্যুরিস্টরা

advertisement

হঠাৎ করেই একদিন বাড়িতে অনুশীলন করার একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। তারপর থেকেই সকলের পরিচিত হয়ে উঠেছে দু’জন। ভবিষ্যতে দুই ছেলেকে বড় প্ল্যাটফর্মে দেখতে চান তিনি। তাই সেজন্য তাঁদের সবসময় উৎসাহ দিয়ে থাকেন।”

View More

তাঁদের বাবা রসেন্দ্র সরকার জানান, “তিনি পেশায় একজন পরিযায়ী শ্রমিক। কখনোও ভুটানে আবার কখনোও কেরলে কাজ করতে যান। তবে ছেলেদের এই প্রতিভায় সবসময় উৎসাহ দেন। ছেলেদের নাচের বিষয়ে যাতে কোনোও সমস্যা না হয়। সেজন্য তাঁদের নাচের শিক্ষকের কাছে ভর্তি করছেন। ধার-দেনা করে সংসার চালাতে হয়। তবুও ছেলেদের ভবিষ্যতে বড় জায়গায় পৌঁছদিতে চান।” এই বিষয়ে দুই ভাইরাল শিশু রিজু সরকার ও রাজদ্বীপ সরকারকে প্রশ্ন করতে তাঁরা জানায়, “তাঁদের ইচ্ছে নাচ নিয়ে আরোও অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাওয়া। দুই ভাই মিলে জেলার নাম বহু মানুষের কাছে ছড়িয়ে দেওয়া।”

advertisement

শিশুদের নাচের শিক্ষক সৌরভ পাটোয়ারি জানান, “দুই ভাই আরোও এগিয়ে যাক এটাই প্রত্যাশা। দুই ভাইকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে তাঁর মনেও। যাতে সেই স্বপ্ন সফল হয়। এখন সেই প্রত্যাশা বুকে নিয়ে তাঁদের নাচের অনুশীলন করান তিনি।” দুই শিশুর এই প্রতিভায় ইতিমধ্যেই বহু মানুষের মধ্যে সাড়া ফেলেছে। জেলার পাশাপশি, বাইরের মানুষেরাও অনেকটাই পছন্দ করছেন দুই শিশুর নাচের ভাইরাল ভিডিও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটারদের মন জিততে প্রার্থীর অভিনব স্টাইল, চা বিক্রেতার ভূমিকায় রায়দিঘির তৃণমূল প্রার্থী
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Virals: দরমার বেড়া, বাড়ির সামনে মেঠো উঠোন, সেখানেই দুই খুদের একের পর এক ভিডিও Super Viral
Open in App
হোম
খবর
ফটো
লোকাল