TRENDING:

Viral Restaurant: রেলের কামরায় বসে চাইনিজ থেকে জাপানিজ... ভাইরাল কোচবিহারের এই রেস্তরাঁ

Last Updated:

ট্রেনের কামরা নাকি রেস্তরাঁ? নাকি দুটোই? ভাইরাল কোচবিহারের অনন্য রেস্তরাঁ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহারে একাধিক ভাল রেস্তরাঁ আছে ঠিকই, কিন্তু সবগুলিই নিউ কোচবিহার রেল স্টেশন থেকে দূরে। মূলত সেই কারণেই স্থানীয় থেকে পর্যটক, সবাই-ই চাইতেন স্টেশনের আশপাশে ভাল মানের একটি রেস্তরাঁ। এবার সেই অভাব পূরণ করল ‘রেল কোচ রেস্তরাঁ’। ছবি দিয়ে সাজানো রেস্তোরাঁটিও যেন ফ্রেমে আঁকা ছবি।
advertisement

রেস্তোরাঁর সুপারভাইজার পলাশী মেধা জানান, ” বহু মানুষ পছন্দ করছেন রেস্তরাঁটি। এখানে রয়েছে বিভিন্ন আঞ্চলিক স্বাদের খাবারের সম্ভার। অত্যাধুনিক পদ্ধতিতে সাজানো এই নতুন কোচ রেস্তরাঁটি খাদ্য রসিকদের এক অনন্য পরিবেশ উপহার দিয়েছে। কেউ চাইলে ট্রেনে বসে পিএনআর নম্বর দিয়ে অর্ডার করেও এই রেস্তরাঁর খাবারের স্বাদ নিতে পারবেন। এই কোচ রেস্তরাঁতে মেলে স্ন্যাক ও নানা নরম পানীয়ও।”

advertisement

রেস্তরাঁর এক গ্রাহক সুদীপ বেরা জানান, ” শুধু বাঙালি খাবার নয়, এই রেস্তরাঁয় মেলে নানা ধরণের কুইজিন। হরেক কিসিমের থালি। রোজ খোলা থাকে, এটাও একটা বড় সুবিধা। ”

রেল কোচ রেস্তরাঁর প্রধান রাঁধুনি সৌমেন বর্মন জানান, “সাধারণ মানুষ অনেক ধরনের খাবারের আবদার নিয়ে আসেন। চেষ্টা করা হয় সে-সব খাবার বানানোর।” ভারতীয় রেলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশন চত্বরে এই ধরনের রেস্তরাঁ বানানো হচ্ছে। পরিত্যক্ত ট্রেনের কোচ ব্যবহার করে এই রেস্তরাঁ তৈরি হচ্ছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Restaurant: রেলের কামরায় বসে চাইনিজ থেকে জাপানিজ... ভাইরাল কোচবিহারের এই রেস্তরাঁ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল