স্থানীয় মিষ্টি ব্যবসায়ী অলক সাহা সোমবার সকালে দোকানের দরজা খুলে দেখেন একটাও মিষ্টি নেই দোকানে। এমনকি মিষ্টি রাখার ট্রে গুলিও নেই।তিনি জানান,দরজা ভাঙা দেখে সন্দেহ হয়েছিল তার।তারপর দোকানে একটি মিষ্টিও না দেখে তার চোখ কপালে ওঠে।
আরও পড়ুন:
তবে এবিষয়ে অলক সাহা আরও জানান, “দোকান ঘরের আসবাবগুলি লন্ডভন্ড অবস্থায় পড়ে থাকতে দেখেছি। মনে হয় ওগুলো নিয়ে যেতে চেয়েছিল।কিন্তু কিছুই না পেয়ে শেষে মিষ্টি নিয়ে পালিয়েছে।”মাদারিহাট এলাকায় আরও পাঁচটি মিষ্টির দোকানে ঢুকেছিল চোরেরা বলে জানা যায়।সেইসব দোকানের কিছু আসবাবপত্র নিয়েছে চোরের দল।এই বিষয়ে মাদারিহাট থানায় অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 28, 2023 4:25 PM IST






