TRENDING:

Road Accident: মাছ বিক্রি করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাছে ধাক্কা মারল বাইক, মর্মান্তিক পরিণতি দুই যুবকের

Last Updated:

Road Accident: জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন বাজারে মাছ বিক্রি করতে গিয়েছিলেন দু'জন। সকালে মাছ বিক্রি করে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ বাজারে মাছ বিক্রি করে আর বাড়ি ফেরা হল না। বাজার থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি দুই যুবকের। মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার সকালে মালদহের হবিবপুরের কাতলাপুকুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
মৃতের আত্মীয় 
মৃতের আত্মীয় 
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন সঞ্জয় মার্ডি (২৬) ও নগেন কিস্কু (২৮)। তাঁদের বাড়ি হবিবপুরেরই শিমূলঝুড়ি এবং বানপুরে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন বুলবুলচণ্ডী বাজারে মাছ বিক্রি করতে যান তাঁরা। সকালে মাছ বিক্রি করে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকটি একটি গাছে ধাক্কা মারলে ছিটকে পড়েন তাঁরা।

advertisement

আরও পড়ুনঃ এখানে দেবী কালী অংশ নেন ‘দৌড় প্রতিযোগিতায়’! কার নিরঞ্জন আগে হবে, ঠিক করে ফলাফল! কোথায় হয় জানেন

এই ঘটনায় গুরুতর আহত হন ওই দুই বাইক আরোহী মাছ বিক্রেতা। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাঁরা আহত ওই দুই যুবককে উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের জল আর দু’হাত ভরা আশীর্বাদ! মাধ্যমিক পরীক্ষার আগেই মৌসুনি দ্বীপ ছাড়ল পরীক্ষার্থীরা
আরও দেখুন

হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহগুলি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় পরিবার সহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident: মাছ বিক্রি করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাছে ধাক্কা মারল বাইক, মর্মান্তিক পরিণতি দুই যুবকের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল