TRENDING:

Jalpaiguri News|| আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়ে সদ্য বিবাহিত স্ত্রীর নিথর দেহ নিয়ে ফিরলেন মিঠু!

Last Updated:

Jalpaiguri: রাস্তা ঘুটঘুটে অন্ধকার ছিল। আর তাতেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে সজরে ধাক্কা মারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: সদ্য বিয়ে করেছিলেন। পারিবারিক প্রথা মেনে নববিবাহিত বধূকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি। হাসিখুশিতেই কাটে গোটা দিন। কিন্তু গভীর রাতে বাড়ি ফেরার সময়‌ই ঘটল বিপত্তি। সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে আর বাড়ি ফেরা হল না জলপাইগুড়ির মিঠু শিকদারের। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
advertisement

মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির রাখালদেবী এলাকায়। মিঠু শিকদারদের বাড়ি পূর্ব সেনপাড়ায়। গাড়ি ভাড়া করে সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বেরুবাড়ি এলাকায় আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাস্তা ঘুটঘুটে অন্ধকার ছিল। আর তাতেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে সজরে ধাক্কা মারেন।

advertisement

আরও পড়ুন: রুচল না তিহাড়ের রুটি, ওষুধ নিয়েও সমস্যা! প্রথম রাতেই বেকায়দায় কেষ্ট

এই দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক ও মিঠু শিকদারের সদ্য বিবাহিত স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাঁদেরকে দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সদ্য বিবাহিত স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মিঠু শিকদার। বারবার আক্ষেপ করছেন, কেন যে রাতে বাড়ি ফিরতে গেলেন। না হলে হয়ত আজকের এই দিনটা তাঁকে দেখতে হত না!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News|| আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়ে সদ্য বিবাহিত স্ত্রীর নিথর দেহ নিয়ে ফিরলেন মিঠু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল