TRENDING:

Traffic Awareness: বাইক চালাচ্ছেন, হেলমেট পরছেন না! সাবধান, এবার কিন্তু রক্ষে নেই

Last Updated:

Coochbehar News- দীর্ঘ সময় ধরে জেলা জুড়ে তৎপরতা চোখে পড়ছে ট্রাফিক পুলিশের। সড়ক দুর্ঘটনা কমাতে ইতিমধ্যেই অনেকটা সচেষ্ট হয়ে উঠেছে জেলা পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাহেবগঞ্জ: দীর্ঘ সময় ধরে জেলা জুড়ে তৎপরতা চোখে পড়ছে ট্রাফিক পুলিশের। সড়ক দুর্ঘটনা কমাতে ইতিমধ্যেই অনেকটা সচেষ্ট হয়ে উঠেছে জেলা পুলিশ। তবে মাঝে বেশ কিছুটা সময় ধরে কোচবিহারের দিনহাটা মহকুমার বামনহাট এলাকায় বাইক আরোহীদের হেলমেট ছাড়া চলাচল চোখে পড়ছিল।
advertisement

এবার তাই বিশেষ উদ্যোগ নেওয়া হল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। বর্তমান সময়ে ক্রমাগত নজরদারি শুরু করা হয়েছে বাইক আরোহীদের উপর। হেলমেট না পরা বাইক চালকদের বিরুদ্ধে এই অভিযানে অনেকটাই কমবে সড়ক দুর্ঘটনার প্রবণতা।

এই বিষয়ে সাহেবগঞ্জ থানার ওসি তরণী কুমার সিংহ জানান, “ট্রাফিক ডিএসপি অঙ্কুর সিংহ রায়, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, সাহেবগঞ্জ থানার ওসি অজিত শাহ এবং তিনি প্রতিনিয়িত নজরদারি চালাচ্ছেন। প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা ঘটছে, তাতে দুশ্চিন্তা বেড়েছে জেলা পুলিশের। সড়ক দুর্ঘটনার সংখ্যা কমাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে হেলমেট বিহীন বাইক চালকদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

advertisement

আরও পড়ুন- ঝড়ের আগে আসে ‘কান্তি’, বর্ষার দুর্ভোগ বাড়লেই আসে ‘ফরিদ’! জানুন কে এই লড়াকু

ট্রাফিক ডিএসপি অঙ্কুর সিংহ রায় এবং মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, “প্রতিনিয়ত এই ধরনের অভিযান চলবে। সপ্তাহে দু-তিন দিন এই অভিযানে তাঁরা অংশ নেবেন।” অন্যদিকে, সাহেবগঞ্জ থানার ওসি অজিত শাহ জানান, “যেভাবে পথ দুর্ঘটনা বাড়ছে তাতে এই ধরনের অভিযান খুবই প্রাসঙ্গিক। প্রতিনিয়ত এই অভিযান চালানো উচিত।”

advertisement

জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, “এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলবে। এই অভিযানের মূল লক্ষ্য হেলমেট বিহীন চালকদের বাইক চালানো বন্ধ করা। এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালকদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে।”

গত এক বছর ধরে জেলা পুলিশের ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতা অনেকটাই কমিয়েছে সড়ক দুর্ঘটনা। বর্তমানে জেলার বেশিরভাগ মানুষ ট্রাফিক নিয়ম মেনে চলাচল করে থাকেন। তবে বাকি থাকা মানুষদের সচেতন করতেও এখন এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনা আরোও অনেকটাই কমবে বলেই মনে করছেন জেলার বেশিরভাগ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Traffic Awareness: বাইক চালাচ্ছেন, হেলমেট পরছেন না! সাবধান, এবার কিন্তু রক্ষে নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল