দিনহাটা শহরের বাসিন্দা প্রদীপকুমার দেব বলেন, “দিনহাটা শহরে রাস্তার সম্প্রসারণ কাজ হয়নি দীর্ঘ সময় ধরে। তবে যানবাহনের সংখ্যা বেড়েছে অনেকটাই। বর্তমান সময়ে তাই প্রায় প্রত্যেকটি রাস্তায় যানজট লেগেই থাকছে।”
advertisement
এ বিষয়ে দিনহাটা শহরের ট্রাফিক ওসি কল্যাণ চন্দ্র রায় বলেন, “দিনহাটা শহরে যানজটের মাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই সমস্যা মোকাবেলা করতে প্রতিনিয়ত চেষ্টা চালানো হচ্ছে। ট্রাক ও ডাম্পারের চলাচল শহরের বুকে কিছুটা নিয়ন্ত্রণ করতে নেওয়া হচ্ছে বিশেষ কিছু পদক্ষেপ। শহরের বেশ কিছু রাস্তার মধ্যে নো এন্ট্রি পয়েন্ট করে দেওয়া কথা চালানো হচ্ছে। এছাড়া শহরের বাইপাস রোড ওয়ান ওয়ে করার চিন্তা ভাবনাও করছেন তাঁরা।” শহরের বাসিন্দারা যানজট এবং পরপর সড়ক দুর্ঘটনার কারণে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2025 4:13 PM IST





