TRENDING:

Malda News: সুদূর ইংল্যাণ্ড থেকে এসেছিল অর্থ, মহারানি ভিক্টোরিয়ার স্মৃতি বিজড়িত পুকুর আজও অক্ষত, জানুন ব্রিটিশ আমলের ইতিহাস

Last Updated:

Malda News: ব্রিটিশ শাসনকালে মালদহের ইংরেজবাজারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কে কেন্দ্র করে গড়ে উঠেছিল একাধিক কলকারখানা, ভবন থেকে নীলকুঠি। তবে সেই স্থাপত্যের পাশাপাশি বিদেশি ব্রিটিশ ও ডাচদের সুবিধার্থে মালদহ শহরে গড়ে উঠেছিল মহারানী ভিক্টোরিয়া দ্বারা আর্থিক অনুদানপ্রাপ্ত একটি পুকুর। যা আজও পরিচিত ভিক্টোরিয়া পন্ড নামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ,‌ জিএম মোমিন: ঐতিহাসিক নিদর্শন বলতে সাধারণত বোঝানো হয় প্রাচীনকালের একাধিক স্থাপত্য বা নির্মাণকে। তবে এ একটি অন্যরকম নির্মাণ। ব্রিটিশ শাসনকালে মালদহের ইংরেজবাজারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একাধিক কলকারখানা, ভবন থেকে নীলকুঠি। তবে সেই স্থাপত্যের পাশাপাশি বিদেশি ব্রিটিশ ও ডাচদের সুবিধার্থে মালদহ শহরে গড়ে উঠেছিল মহারানি ভিক্টোরিয়া দ্বারা আর্থিক অনুদানপ্রাপ্ত একটি পুকুর। যা আজও পরিচিত ভিক্টোরিয়া পন্ড নামে।
advertisement

ইতিহাসবিদদের মতে, ‘ব্রিটিশ শাসনকালে এই শহরে পরিবার নিয়ে বসবাস করতেন বহু ব্রিটিশ ও ডাচেরা। সেই সময় শহরের দূষিত আবহাওয়ার কারণে প্রাণ হারান বহু বিদেশি। তাঁদের মধ্যে কেউ ছিলেন কারখানার দায়িত্বপ্রাপ্ত অধিকারিক আবার কেউ ছিলেন কর্মী। কোনওরকম ভাবে তাঁদের মৃত্যু হলে শহরেই একাধিক জায়গায় তৈরি হওয়া সমাধিস্থলে কবরস্থ করা হত। তবে কবরস্থ করার পর সমাধিস্থলের পাশে জলের ব্যবস্থা না থাকায়। সেই সময় খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিরা পুকুর নির্মাণের জন্য মহারানী ভিক্টোরিয়াকে আবেদন জানান। সেই আবেদনের সাড়া দিয়ে ইংল্যাণ্ডের মহারানী ভিক্টোরিয়া অর্থ বরাদ্দ করেন পুকুরটি নির্মাণের জন্য। সেই থেকেই পুকুরের নাম দেওয়া হয় ভিক্টোরিয়া ট্যাঙ্ক বা ভিক্টোরিয়া পন্ড। তবে আজও অনেকে এই পুকুরটিকে বিবি পুকুর‌ বলেন যার অর্থ হিসেবে ধরা হয় সম্মানিত মহিলা দ্বারা নির্মিত পুকুর।’

advertisement

আরও  পড়ুন- ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! ৪ রাশিকে চরম কষ্ট দেবেন গ্রহের ‘রাজা’, ৪ দিন পর থেকেই আসল ‘খেলা’ শুরু, চাকরিজীবীরা খুব সাবধান!

বর্তমানে এই পুকুরটি ইংরেজবাজার ব্লক অফিস চত্বরে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রয়েছে। চারিদিকে গার্ড ওয়াল তৈরি করে সাজানো হয়েছে পুকুরটি। পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানান, ‘পুকুরটি ঐতিহাসিক পুকুর। রক্ষণাবেক্ষণে রয়েছে পুকুরটি। পুকুরটি চারপাশে বসার মত জায়গা করা হয়েছে। ঐতিহাসিক নিদর্শন হিসেবে আগামীতে আরও উন্নত করা হবে এই পুকুরটিকে।’

advertisement

আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলা জুড়ে ব্রিটিশদের ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা বাণিজ্যিক শহরের মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান মালদহের ইংরেজবাজার। বাণিজ্যিক এই শহরে শুধু নির্মাণ স্থাপত্য নয়, আজও একাধিক স্থাপত্য রয়েছে যা প্রাচীন ব্রিটিশ শাসনকালের ইতিহাসকে মনে করিয়ে দেয়। যাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রাচীন এই ভিক্টোরিয়া পন্ড বা ভিক্টোরিয়া ট্যাঙ্ক।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: সুদূর ইংল্যাণ্ড থেকে এসেছিল অর্থ, মহারানি ভিক্টোরিয়ার স্মৃতি বিজড়িত পুকুর আজও অক্ষত, জানুন ব্রিটিশ আমলের ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল