TRENDING:

South Dinajpur News: ৭০ বছরের দোরগোড়ায়...! তবুও অধরা বার্ধক্য ভাতা! জায়গায় জায়গায় দরবার করে হতাশ এই বৃদ্ধারা, কী বলছে পঞ্চায়েত?

Last Updated:

South Dinajpur News: কালের নিয়মে বয়স বাড়ছে। বয়সের ভারে হাঁটাচলাও ক্রমশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টিশক্তি অনেকটাই কমে এসেছে। ৬০ বছরের গণ্ডি পেরিয়েছেন একাধিক বৃদ্ধা। কিন্তু বার্ধক্য ভাতার জন্য পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানের কাছে দরবার করেও মেলেনি কোনও সুরাহা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : কালের নিয়মে বয়স বাড়ছে। বয়সের ভারে হাঁটাচলাও ক্রমশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টিশক্তি অনেকটাই কমে এসেছে। এখনও বৃদ্ধ বয়সে বাড়ির উনুন জ্বালাতে খড়ি কুড়োতে বের হন তাঁরা। বহু বছর আগে ৬০ বছরের গণ্ডি পেরিয়েছেন একাধিক বৃদ্ধা। কিন্তু বার্ধক্য ভাতার জন্য পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানের কাছে দরবার করেও মেলেনি কোনও সুরাহা।
advertisement

আরও পড়ুন: মিশমিশে কালো হবে পাকা চুল…! ‘প্রাকৃতিক’ ফর্মুলা করবে কামাল, হুড়হুড় করে কমবে বয়স, ছোট্ট কাজেই উল্টো ঘুরবে ‘বয়স-ঘড়ি’

বঞ্চনার ঘটনাটি বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামে। কেউ চার বছর তো, কেউ পাঁচ বছর থেকে একাধিক জায়গায় গিয়ে কড়া নাড়লেও বার্ধক্য ভাতা পাননি। তাঁদের বঞ্চনার কথা শোনারও কেউ নেই বলে অনুযোগের সুর তাঁদের গলায়।

advertisement

এবিষয়ে জলঘর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্রনাথ সরকার জানান, “তাঁদের কাছে খবর আসে বার্ধক্য ভাতা থেকে কিছু নাম ছাড়া পড়েছিল। এরপরেই তাঁরা ওই এলাকার বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছেন। কাগজপত্র ব্লক দফতরে পাঠানো হয়েছে। এই বছরের মধ্যেই তাদের ভাতা যেন হয় সেই ব্যবস্থা করছেন তাঁরা।”

View More

আরও পড়ুন: এই কারণেই…! বিয়ের পরই স্বামীর থেকে দূরে দূরে থাকছিলেন স্ত্রী…’চরম’ সত্যি ফাঁস হতেই চমকে উঠল পরিবার! হতবাক পুলিশ!

advertisement

রাধানগর গ্রামের কলোনি পাড়ায় ঢুকলেই অভাবের চিহ্ন আনাচে কানাচে থেকে উঠে আসে। বর্তমানে বৃদ্ধ বয়সে সরকারি আর্থিক সাহায্যের আশা কার্যত ছেড়ে দিচ্ছেন তাঁরা। ওই গ্রামে মূলত আদিবাসী সম্প্রদায়ের ঝুপড়ি বাড়ি, টিনের ঘরেই বাসবাস। সেখানে এক দুজন নয়, প্রচুর আদিবাসী বৃদ্ধার বার্ধক্য ভাতার ব্যবস্থা এখনও হয়নি।

এই জন্মে আর তাঁরা এই সরকারি সুবিধা পাবেন কিনা তা নিয়ে আক্ষেপ করছেন বেশিরভাগই। তাঁরা যে বার্ধক্য ভাতা পান না বিষয়টি জনপ্রতিনিধিদেরও অজানা নয়। তবু এক অজ্ঞাত কারণে ৭০ বছরের দোরগোড়ায় পৌঁছেও বার্ধক্য ভাতার তালিকায় নাম ওঠেনি ওই বৃদ্ধ আদিবাসী মহিলাদের। যদিও পঞ্চায়েতের তরফে তাঁদের দ্রুত বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে বাংলার কুটির শিল্প! সামান্য অর্ডার থেকে নামমাত্র আয়
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ৭০ বছরের দোরগোড়ায়...! তবুও অধরা বার্ধক্য ভাতা! জায়গায় জায়গায় দরবার করে হতাশ এই বৃদ্ধারা, কী বলছে পঞ্চায়েত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল