TRENDING:

Nadia News: প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে বাংলার কুটির শিল্প! সামান্য অর্ডার থেকে নামমাত্র আয়, তবে আম-লিচুর মরশুমে বাড়ে এদের চাহিদা

Last Updated:

Nadia News: প্লাস্টিকের দাপটে নদিয়া-সহ গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে আজ অস্তিত্ব সংকটে ভুগছে বাঁশ ও বেতের তৈরি কুটির শিল্প। কারিগরদের অভিযোগ, গ্যাট চুক্তির পর বিদেশি ও দেশিয় প্লাস্টিক সামগ্রী সহজলভ্য হওয়ায় দেশিয় কুটির শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: প্লাস্টিকের থাবায় বিপন্ন গ্রাম বাংলার কুটির শিল্প। নদিয়া-সহ গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে আজ অস্তিত্ব সংকটে পড়েছে বাঁশ ও বেতের তৈরি কুটির শিল্প। একসময় যে শিল্প গ্রামীণ অর্থনীতির অন্যতম ভরসা ছিল, আজ তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্লাস্টিকের দাপটে। কারিগরদের অভিযোগ, গ্যাট চুক্তির পর বিদেশি ও দেশিয় প্লাস্টিক সামগ্রী সহজলভ্য হয়ে ওঠায় দেশিয় কুটির শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement

আগে আমের মরশুম এলেই নদিয়ার বিভিন্ন এলাকায় বাঁশের কঞ্চি ও বেত দিয়ে তৈরি আম রাখার ঝুড়ির চাহিদা ছিল চোখে পড়ার মতো। সারা বছর ধরেই তৈরি হতো কুলো, গাছ ঘেরা, ঝুড়ি-সহ নানা সামগ্রী। তখন অর্ডার সামলাতে হিমশিম খেতেন কারিগররা। কিন্তু বিগত কয়েক বছর ধরে সেই চিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে। বাজার জুড়ে ছেয়ে গিয়েছে হালকা ও সস্তা প্লাস্টিকের ক্যারেট ও পাত্র।

advertisement

আরও পড়ুনঃ দাঁতালদের দখলে মুজনাই, কবজা জমিয়েছে চা বাগানে! বন দফতরের শত চেষ্টাতেও কমছে না হাতির হানা, চিন্তায় বীরপাড়া

কারিগরদের মতে, প্লাস্টিকের এসব সামগ্রী পরিবেশ ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলেও সে বিষয়টি কেউ গুরুত্ব দিচ্ছে না। ফলে ধীরে ধীরে মুখ থুবড়ে পড়ছে প্রাকৃতিক উপাদানে তৈরি এই শিল্প। বর্তমানে হাতে গোনা কিছু পরিবারই এই পেশায় টিকে আছেন। অর্ডার আসে খুবই সামান্য। এখন যে ঝুড়িগুলি তৈরি হচ্ছে, তার পাইকারি দাম মাত্র ৯০ থেকে ১০০ টাকার মধ্যে সীমাবদ্ধ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই স্বল্প আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে শিল্পীদের জন্য। ফলে নতুন প্রজন্ম এই পেশায় আসতে আগ্রহ দেখাচ্ছে না। কারিগরদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে অচিরেই হারিয়ে যাবে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী কুটির শিল্প।

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

তাঁরা সরকারের কাছে আর্থিক সহায়তা, বাজারজাতকরণের সুযোগ ও পরিবেশবান্ধব পণ্যের প্রচারের দাবি জানিয়েছেন, যাতে আবার নতুন করে প্রাণ ফিরে পায় এই শিল্প।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে বাংলার কুটির শিল্প! সামান্য অর্ডার থেকে নামমাত্র আয়, তবে আম-লিচুর মরশুমে বাড়ে এদের চাহিদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল