গান গাইতে গাইতেই ছানা বিক্রি! আয় বাড়ল Double, ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
- Reported by:Jiam Momin
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Malda News: টেবিলের উপর ছানার বাসনের পাশে সাউন্ড বক্স ও মাইক বসিয়ে গান গাইতে গাইতেই ছানা বিক্রি করছেন তিনি। খাঁটি ছানার স্বাদের পাশাপাশি তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ হচ্ছেন ক্রেতারাও। এমনই অভিনব দৃশ্য ধরা পড়ল মালদহের অতুলচন্দ্র মার্কেট এলাকার ছানা বিক্রির খুচরো ও পাইকারি বাজারে।
মালদহ: কখনও বাংলা, কখনও আবার হিন্দি গান। গানের সুরে ক্রেতাদের মন জয় করছেন এক ছানা বিক্রেতা। টেবিলের উপর ছানার বাসনের পাশে সাউন্ড বক্স ও মাইক বসিয়ে গান গাইতে গাইতেই ছানা বিক্রি করছেন তিনি। খাঁটি ছানার স্বাদের পাশাপাশি তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ হচ্ছেন ক্রেতারাও। এমনই অভিনব দৃশ্য ধরা পড়ল মালদহের অতুলচন্দ্র মার্কেট এলাকার ছানা বিক্রির খুচরো ও পাইকারি বাজারে।
এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে রয়েছেন মালদহের সাহাপুর সেতু মোড় এলাকার বাসিন্দা ছানা বিক্রেতা পিন্টু ঘোষ। অন্যান্য বিক্রেতাদের মতোই তিনি প্রতিদিন বাজারে ছানা বিক্রি করেন। তবে তাঁর দোকানের সামনে ভিড় একটু বেশি। কারণ ছানার সঙ্গে মেলে গানের আসরও। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল পিন্টু ঘোষের প্রবল আগ্রহ। কিন্তু নানা আর্থিক সমস্যার কারণে পড়াশোনা বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। জীবিকার তাগিদে বেছে নিতে হয়েছে ছানা বিক্রির পেশা। তবে নিজের গানের শখকে তিনি ছাড়েননি।
advertisement
advertisement
এখন ছানা বিক্রির পাশাপাশি মাইক হাতে গান গেয়েই ক্রেতাদের আকর্ষণ করছেন। পিন্টু ঘোষ জানান, প্রায় ২৫ বছর ধরে তিনি ছানা বিক্রি করছেন। গান করা তাঁর খুবই প্রিয়। তিনি বলেন, “কুমার সানু, বাপ্পী লাহিড়ী, উদিত নারায়নসহ নতুন-পুরনো অনেক হিন্দি ও বাংলা গান গাইতে পারি। বাজার কমিটির পক্ষ থেকে আমাকে একটি সাউন্ড বক্স কিনে দেওয়া হয়েছে। সেই সাউন্ড বক্সে গান করি। এতে আগের তুলনায় বিক্রি অনেকটাই বেড়েছে। প্রতিদিন প্রায় এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত রোজগার হয়।”
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 12, 2026 11:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
গান গাইতে গাইতেই ছানা বিক্রি! আয় বাড়ল Double, ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল









