Iran on Strait of Hormuz: হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে কয়েকটি দেশ, ছাড় পেল কারা? জানালেন ইরানের বিদেশ প্রতিমন্ত্রী
- Published by:Debamoy Ghosh
Last Updated:
গোটা বিশ্বে প্রতিদিন যে অপরিশোধিত তেল এবং গ্যাস সরবরাহ করা হয়, তার ২০ শতাংশই যায় হরমুজ প্রণালীর উপর দিয়ে৷
ইরানের সঙ্গে ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে এখনও জাহাজ চলাচল কার্যত থমকেই রয়েছে৷ তা সত্ত্বেও কয়েকটি দেশের জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানালেন ইরানের বিদেশ প্রতিমন্ত্রী মাজিদ তখত-রাভাঞ্চি৷
সংবাদসংস্থা এএফপি-কে ইরানের বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালী ব্যবহারের ছাড়পত্র চেয়ে কয়েকটি দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল৷ আমরা তাঁদের সঙ্গে সহযোগিতা করেছি৷ তবে কোন কোন দেশকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে, তা জানাননি ইরানের বিদেশ প্রতিমন্ত্রী৷
ইরানের বিদেশ প্রতিমন্ত্রী অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, চলতি সংঘাতে কোন দেশ কী অবস্থান নিয়েছে, তা বিবেচনা করেই হরমুজ প্রণালী ব্যবহারের ছাড়পত্র দিচ্ছে ইরান৷
advertisement
advertisement
রাভাঞ্চি জানান, ‘ইরানের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আমরা মনে করি যে দেশগুলি এই আগ্রাসনে সঙ্গ দিয়েছে অথবা সমর্থন করেছে, তাদের হরমুজ প্রণালীর ব্যবহারের সুবিধা পাওয়া উচিত নয়৷’
ইরানের বিদেশ প্রতিমন্ত্রীর এই বিবৃতি থেকেই স্পষ্ট চলতি সংঘাতে যে দেশগুলি নিরপেক্ষ অবস্থান নিয়েছে, কূটনৈতিক আলাপ আলোচনার পর তাদেরকেই হরমুজ প্রণালী ব্যবহারের ছাড়পত্র দিচ্ছে তেহরান৷ কিন্তু ওয়াশিংটন এবং তেল আভিভকে সমর্থনকারী দেশগুলিকে সেই সুবিধা দেওয়া হবে না৷
advertisement
বৃহস্পতিবারও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই জানিয়ে দিয়েছেন, যতদিন না পর্যন্ত উপসাগরীয় অঞ্চলের দেশগুলি তাদের দেশ মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করছে, ততদিন হরমুজ প্রণালী বন্ধই থাকবে৷
গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক পণ্য পরিবহণ কার্যত স্তব্ধ হয়ে রয়েছে৷ যার ফলে একটানা ১৩ দিন ধরে বিশ্বের বড় অংশে তেল এবং জ্বালানির সঙ্কট তীব্র থেকে তীব্রতর হচ্ছে৷ হরমুজ প্রণালীকে যে ইরান এবার নিজেদের কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আমেরিকা, ইজরায়েল এবং তাদের সহযোগী দেশগুলির উপর চাপ বাড়াচ্ছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 12, 2026 11:15 PM IST











