তবে, বুধবার রাত ২টোনাগাদ পেট ব্যথা শুরু হয়।রোগীর পরিবারের অভিযোগ, সকাল থেকে রোগী এক্সরের জন্য না খেয়ে থাকলেও প্রেসক্রিপশনে এক্সরে করার কথা লেখা না থাকায় পরীক্ষা করা যায় নি।”
এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, “পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। তবে এ বিষয়টি জানতে পেরেছি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে। ঘটনায় একটি তদন্ত কমিটি গড়া হবে বলে তিনি জানান। এদিন দুলাল সরকারের চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর ঘটনা জানাজানি হতেই পরিবারের পক্ষ থেকে হাসপাতালে বিক্ষোভ শুরু হয়। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ পুলিশ বাহিনী।
advertisement
—– সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 03, 2024 7:48 PM IST






