এরপর দেরি না করে খবর দেওয়া হয় মরাঘাট রেঞ্জের বন কর্মীদের। এরপরই মরাঘাট রেঞ্জের তোতাপাড়ার বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা লালচান মিয়ার কথায়,”এদিন দুপুরের তীব্র গরম বাঁচতে গাছের তলায় বসে ছিলাম। উত্তর ডাঙ্গাপাড়া থেকে একটি ছোট হরিণ আমাদের দিকে তেড়ে আসছিল। আমায় দেখতে পেয়ে আমার বাড়ির পাশেই একটি দিঘীর মধ্যে ঝাঁপ দেয় হরিণটি। তারপরই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার করা হয় হরিণটিকে।”
advertisement
আরও পড়ুনঃ KKR News: আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন কেকেআর তারকা? বড় আপডেট দিলেন কোচ
পরে মরাঘাট রেঞ্জের বন কর্মীদের খবর দেওয়া হলে আধ ঘন্টার মধ্যে তারা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা গিয়েছে হরিণটির প্রাথমিক শুশ্রুষা করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 29, 2024 7:08 PM IST






