TRENDING:

Siliguri News: SIR আবহে শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরে আগুন! মধ্যরাতের অগ্নিকাণ্ডে কম্পিউটার সহ ইলেকট্রনিক্স সরঞ্জামের ক্ষতি

Last Updated:

Siliguri News: এসআইআর নিয়ে সরগরম বাংলা। এর মধ্যেই শিলিগুড়ির মহকুমা শাসক তথা মহকুমা নির্বাচনী আধিকারিকের দফতরে আগুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, পার্থপ্রতিম সরকারঃ শীতের রাতে শিলিগুড়িতে অগ্নিকাণ্ড। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। এসআইআর আবহে শিলিগুড়ির মহকুমা শাসক তথা মহকুমা নির্বাচনী আধিকারিকের দফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মহকুমা শাসকের দফতর
মহকুমা শাসকের দফতর
advertisement

জানা যাচ্ছে, বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে দু’টি ঘরের ক্ষতি হয়েছে। সেই সঙ্গেই বেশ কিছু আসবাবপত্র ও কম্পিউটার সহ ইলেকট্রনিক্স সরঞ্জামেরও ক্ষতিসাধন হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। তাঁদের চেষ্টায় শেষমেষ আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ নদীপাড়ে বিশালাকার কচ্ছপ পেয়ে রসিয়ে পিকনিকের প্ল্যান! মৃত্যুর মুখ থেকে পরিবেশে ফেরানো হল লুপ্তপ্রায় কাছিমকে

advertisement

যদিও মধ্যরাতে শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে ঘটল সেটা এখনও পরিষ্কার নয়। তবে তদন্ত করছে দমকল ও পুলিশ। দফতরে আগুন লাগার খবর পেয়েই রাতে ছুটে আসেন মহকুমা শাসক বিকাশ রুহেলা। তবে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি। রাতেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানান দমকল আধিকারিক ধর্মেন্দ্র কৃষ্ণ রায়। কোনও নথি নষ্ট হয়নি বলে দাবি তাঁর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

প্রসঙ্গত, এসআইআর নিয়ে সরগরম বাংলা। এর মধ্যেই শিলিগুড়ির মহকুমা শাসক তথা মহকুমা নির্বাচনী আধিকারিকের দফতরে আগুন। দু’টি ঘর, বেশ কিছু আসবাবপত্র, কম্পিউটার সহ ইলেকট্রনিক্স সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কীভাবে এই ঘটনা ঘটল সেটা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: SIR আবহে শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরে আগুন! মধ্যরাতের অগ্নিকাণ্ডে কম্পিউটার সহ ইলেকট্রনিক্স সরঞ্জামের ক্ষতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল