TRENDING:

Siliguri Municipal Election: শিলিগুড়িতে বাইশের পুরযুদ্ধেও সেই 'গুরু' বনাম 'শিষ্যের' লড়াই 

Last Updated:

বাম-কংগ্রেসকে গুরুত্ব দিতে নারাজ শঙ্কর, 'আমরাই বোর্ড গঠন করব', দাবি অশোকের!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: বিধানসভার পর বাইশের পুরযুদ্ধ (Siliguri Municipal Election)! শিলিগুড়িতে ফের 'গুরু' বনাম 'শিষ্যের' লড়াই! বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অশোক ভট্টাচার্য ঘোষণা করেছিলেন, আর নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন না। তবে দলকে ঘুরে দাঁড়াতে নেতৃত্ব দেবেন। কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছিল, ততই শোনা যাচ্ছিল অশোক ভট্টাচার্যের নাম। গত রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ফোনে অশোকবাবুকে বলেন, 'পুরভোটে লড়তে হবে'(Siliguri Municipal Election)।
advertisement

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে হোয়াটসঅ্যাপ ছাড়া আর উত্তরবঙ্গে দলই ছাড়লেন দাপুটে নেতা

দল এবং বামফ্রন্ট নেতৃবৃন্দের চাপ বাড়তে থাকে অশোকের ওপর। অবশেষে সিদ্ধান্ত, তিনি এবারেও লড়ছেন এবং সেই ৬ নম্বর ওয়ার্ড থেকেই। ২০১৫- এ এই ওয়ার্ড থেকেই জিতে মেয়র হয়েছিলেন অশোক ভট্টাচার্য। কেন এই সিদ্ধান্ত? অশোকের জবাব, 'ব্যক্তির চাইতে দলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।' কতটা চ্যালেঞ্জিং? তিনি জানান, ' যে কোনও নির্বাচনই চ্যালেঞ্জের।''  তিনি এও জানান, নিজের এবং বামফ্রন্টের জয়ের বিষয়ে আশাবাদী। আবার সেই একদা 'শিষ্য' শঙ্কর ঘোষ বিজেপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী। এই প্রসঙ্গে অবশ্য তাঁর জবাব, 'অন্যেরাও দাঁড়াবে। আমরাও দাঁড়াব।'

advertisement

আরও পড়ুন: ঠিক ১ বছর আগে এখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, সেই দুঃসহ স্মৃতির প্রতিশোধেই কি ফের হাতির হামলা?

প্রার্থী তালিকা ঘোষণা না হলেও বিজেপি সূত্রে খবর, এবারে প্রথমবার শিলিগুড়ি পুরসভা দখলে সিপিএম ছেড়ে আসা শঙ্করই মেয়র পদে দলের মুখ। গত বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসকে তিন নম্বরে নামিয়ে বিধায়ক হয়েছেন শঙ্কর৷ বিধানসভায় ওয়ার্ড ভিত্তিক ভাল ফল করেছে গেরুয়া শিবির। ৪৭টির মধ্যে ৩৬টিতে এগিয়ে তারা। দার্জিলিং ও কালিম্পংয়ে ৬টির মধ্যে ৫ জন তাদের দলের বিধায়ক। লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়িতেও পদ্ম ফুটেছে। একে হাতিয়ার করেই পুরসভা জয় করতে চান শঙ্কর। আরও উন্নত শিলিগুড়ি গড়াই তাঁর লক্ষ্য। কোনও ব্যক্তি নয়, প্রতিপক্ষ দলের বিরুদ্ধেই তাঁর লড়াই। সে লড়াইতে অবশ্য বাম-কংগ্রেসকে গুরুত্ব দিতে নারাজ শঙ্কর। তাঁর কথায়, মূল লড়াই তৃণমূলের বিরুদ্ধে। তবে মেয়র পদপ্রার্থী নিয়ে কিছু বলতে নারাজ শঙ্করের দাবি, '' আমি একজন দলের কর্মী। দল যা দায়িত্ব দেবে, সেইমতো চলব।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

আগামিকাল বুধবার দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব আসছে শিলিগুড়িতে। বৈঠকের পরই প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। শঙ্কর সম্ভবত ২৪ নং ওয়ার্ড থেকেই লড়বেন। সিপিএমের টিকিটে ২০১৫-তে এই ওয়ার্ড থেকে জিতেই মেয়র পারিষদ হয়েছিলেন। সবমিলিয়ে বাইশের শিলিগুড়ি পুরভোটের দিকে তাকিয়ে রাজ্য। যার গুরুত্ব কয়েকগুন বাড়িয়ে দিয়েছে গুরু-শিষ্যের দ্বৈরথ!

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Municipal Election: শিলিগুড়িতে বাইশের পুরযুদ্ধেও সেই 'গুরু' বনাম 'শিষ্যের' লড়াই 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল