TRENDING:

South Dinajpur News : নজরকাড়া সাফল্য বালুরঘাটে! জাতীয় স্তরের পাওয়ার লিফটিংয়ে সোনা জয় সম্রাটের

Last Updated:

উত্তরপ্রদেশের আগ্রায় অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে তিনটি ক্যাটাগরিতে সোনা ও জোড়া রূপো জিতলেন বালুরঘাটের সম্রাট অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : সংস্কৃতির পাশাপাশি এবার খেলাধুলোতেও পিছিয়ে রইল না উত্তরের এই জেলা শহর। দেশের দরবারে বালুরঘাটকে তুলে ধরল সম্রাট। উত্তরপ্রদেশের আগ্রায় ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে তিনটি ক্যাটাগরিতে সোনা ও জোড়া রূপো জিতলেন বালুরঘাটের সম্রাট অধিকারী। কৃতি প্রতিযোগীর জয় জয়কার তো বটেই, সঙ্গে পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় এই শহরের জয় জয়কার হল এবার জাতীয় স্তরে। এই পাওয়ার লিফটিং প্রতিযোগীতায় অংশ নেওয়া ২৩ টি জেলার প্রায় ৬০০ জন প্রতিযোগীর মধ্যে সোনার পদক জিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাটের সম্রাট অধিকারী।
advertisement

এ বিষয়ে সম্রাট জানান, “বাংলার সুলতান প্রতিযোগিতায় জয়ী হবার সাত দিনের মধ্যে জাতীয়স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সুযোগ পেয়ে তাঁর এই সাফল্য ছিনিয়ে আনা। আগামীতে আরও বড় লক্ষ্য রয়েছে যাতে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নিজের নাম লেখাতে পারে সে। সকলকেই স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত বলে জানান সম্রাট। জিম হোক বা যোগা, শরীর ও মন ভাল রাখার জন্য যেকোনও শারীরিক ব্যয়াম ভীষণ দরকারি। যা মনোযোগ সহকারে করলে শরীর ও স্বাস্থ্যের পাশাপাশি মানুষ ডিপ্রেশন থেকে মুক্তি পাবে বলে জানান তিনি।”

advertisement

আরও পড়ুন: দেশের মঙ্গলকামনায় বুদ্ধ পূর্ণিমার আগেই বিশেষ পুজোপাঠ বৌদ্ধ ভিক্ষুদের

উত্তরপ্রদেশের আগ্রায় অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং এর তিনটি ইভেন্ট বেঞ্জ প্রেস, ডেড লিফ্ট, ফুল পাওয়ার লিফটিং এ ৬৬ কেজি ওজনের পুরুষ সিনিয়র বিভাগের সোনা ও দুটো রুপো সহ সেরার শিরোপা ছিনিয়ে নেয় বালুরঘাট শহরের ফিটনেস ওয়ারিয়র্স জিমের কর্ণধার সম্রাট অধিকারী। এই সাফল্য ব্যাপকভাবে সাড়া ফেলেছে জাতীয় স্তরে। ইতিমধ্যেই তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে বালুরঘাটবাসী। এই সাফল্যের পরেই জেলার পাওয়ার লিফটিংয়ের ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা দেশের মানচিত্রে নতুনভাবে উজ্জ্বল হবে বলে আশাবাদী সকলে। জিম কর্ণধারের এই প্রতিভা ও কঠোর পরিশ্রম দেশের অন্যতম পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় প্রতিষ্ঠিত করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News : নজরকাড়া সাফল্য বালুরঘাটে! জাতীয় স্তরের পাওয়ার লিফটিংয়ে সোনা জয় সম্রাটের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল