TRENDING:

পাহাড়ে গেলে এবার দেখা মিলবে সাদা বাঘের! একসঙ্গে ঘুরছে সাইবেরিয়ান ও সাদা বাঘ! কোথায়? দেখুন!

Last Updated:

Royal Bengal Tiger In Darjeeling Zoo: সাদা রয়্যাল বেঙ্গল টাইগার ও সাইবেরিয়ান টাইগার একসঙ্গে ঘুরছে পাহাড়ে! চিড়িয়াখানার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার পর পর্যটকদের সামনে আনা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: জোড়া তুষার চিতা ও চার রেড পান্ডার পর ফের নয়া চমক নিয়ে হাজির দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। ফের ছয় নতুন অতিথির আগমনে খুশির হাওয়া চিড়িয়াখানা চত্বরে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের নেহেরু জুওলজিকাল পার্ক থেকে আনা হয়েছে একজোড়া সাদা রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি ও দুজোড়া গোল্ডেন জ্যাকেল অর্থাৎ সোনালি শেয়াল। সাদা রয়্যাল বেঙ্গল টাইগার ও সাইবেরিয়ান টাইগার একসঙ্গে ঘুরছে পাহাড়ে! খুশির হাওয়া পর্যটন মহলে।
advertisement

আরও পড়ুন- এয়ারপোর্টে খুলে নেওয়া হল অন্তর্বাসও! ভিতরে এ কী…? যা দেখা গেল, তাতে ঘাম ছুটে গেল অফিসারদের! 

ক্রিসমাস ও ইংরেজি নতুন বছরের আগে পর্যটকদের জন্য দারুন সুখবর নিয়ে আসল রাজ্যের বন দফতর। দেশের মধ্যে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আগমণ হল ছয় নতুন অতিথির। এতে ব্যাপক উচ্ছসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, একজোরা সাদা রয়্যাল বেঙ্গল টাইগারের আগমনে দার্জিলিং চিড়িয়াখানা দেশের মধ্যে একমাত্র চিড়িয়াখানার জায়গা দখল করল যেখানে সাদা রয়্যাল বেঙ্গল টাইগার ও সাইবেরিয়ান টাইগার রয়েছে। এই প্রসঙ্গে দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, দেশের মধ্যে প্রথম দার্জিলিং চিড়িয়াখানাতেই সাদা বাঘ ও সাইবেরিয়ান টাইগার আসলো। কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তাদের রাখা হবে।

advertisement

আরও পড়ুন- ডিউটিতে যাচ্ছিলেন নার্স, স্কুটি থেকে ফেলে ঝোপে টেনে গণধর্ষণ! গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল লঙ্কা গুঁড়ো!  

চিড়িয়াখানার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার পর পর্যটকদের সামনে আনা হবে। জানা গিয়েছে, দার্জিলিং চিড়িয়াখানা থেকে একজোড়া বেঙ্গল টাইগার এবং একজোড়া গোল্ডেন ফেজেন্ট , সিলভার ফেজেন্ট, লেডি আর্মহার্স্ট ফেজেন্ট , চির ফেজেন্ট হায়দেরাবাদ চিড়িয়াখানায় দেওয়া হয়েছে। এনিমেল এক্সচেঞ্জ প্রোগামের অধীনে ওই প্রানী বিনিময় করা হয়েছে। পুরুষ সাদা বাঘের বয়স চার বছর ও স্ত্রী সাদা বাঘের বয়স সাত বছর। এছাড়া দার্জিলিং চিড়িয়াখানায় দুটো সাইবেরিয়ান টাইগার ও একটি রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে।

advertisement

ইতিমধ্যেই শীতের মরশুমে জমজমাট দার্জিলিং। সামনেই রয়েছে বড়দিন অর্থাৎ ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর তবে তার আগেই দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে নতুন অতিথিদের আগমন এবার চিড়িয়াখানা গেলেই দেখা মিলবে সাইবেরিয়ান বাঘের পাশাপাশি সাদা বাঘ। এক টিকিটেই সব বাজিমাত।আর এই একজোরা সাদা রয়্যাল বেঙ্গল টাইগারের আগমনে দার্জিলিং চিড়িয়াখানা দেশের মধ্যে একমাত্র চিড়িয়াখানার জায়গা দখল করল যেখানে সাদা রয়্যাল বেঙ্গল টাইগার ও সাইবেরিয়ান টাইগার একসঙ্গে রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীদের জন্য কর্পোরেট জগতে চাকরির সুযোগ, মেগা নিয়োগ ক্যাম্পেনিং, জানুন বিস্তারিত
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ে গেলে এবার দেখা মিলবে সাদা বাঘের! একসঙ্গে ঘুরছে সাইবেরিয়ান ও সাদা বাঘ! কোথায়? দেখুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল