জলদাপাড়া এলাকার এই বনভূমি প্রধানত লম্বা ঘাসবিশিষ্ট সাভানা অঞ্চল। জলদাপাড়া অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ একশৃঙ্গ গণ্ডার। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের পর ভারতে এই জলদাপাড়া অভয়ারণ্যেই সর্বাধিক সংখ্যক গণ্ডারের দেখা মেলে। সম্প্রতি জলদাপাড়ায় কাদার মধ্যে ফেঁসে থাকা এক গণ্ডার শাবক উদ্ধার করেন বনকর্মীরা।
advertisement
শাবকটির মাকে পাওয়া যাচ্ছিল না। বনকর্মীরা টহল দেওয়ার সময় বিষয়টি লক্ষ্য করেন। এরপর সেটিকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েন বনকর্মীরা। তবে অনেক চেষ্টার পরও সেটিকে বাঁচানো গেল না বলে জানালেন জলদাপাড়া বন বিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 21, 2024 7:03 PM IST






