TRENDING:

Retired Man: অবসর জীবনে ইচ্ছে পূরণের গল্প! বহু মানুষের কাছেই অনুপ্রেরণা তিনি

Last Updated:

কোচবিহারের স্বপন পাল। বয়স তাঁর ৭৬ বছর। যদিও চোখে মুখে তাঁর বয়সের ছাপের ক্লান্তি বিন্দুমাত্র বোঝা যায় না। হাতে ক্যামেরা নিয়ে আজও ঘুরে বেড়ান বিভিন্ন এলালা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: সাধারণ ভাবে অবসর জীবনে ছুটি কাটানো ও পরিবারের সঙ্গে সময় অতিবাহিত করার ইচ্ছে থাকে সকলের। তবে এর মধ্যেও ব্যতিক্রমী কিছু মানুষ থাকেন, যাঁরা অবসর গ্রহণের পর নিজেদের মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে থাকেন।
advertisement

কেউ বেরিয়ে যান ঘুরতে বিভিন্ন এলাকা, আর কেউ কোনও কাজে মগ্ন হয়ে পড়েন। এমনই এক ব্যক্তি হলেন জেলা কোচবিহারের স্বপন পাল। বয়স তাঁর ৭৬ বছর। যদিও চোখে মুখে তাঁর বয়সের ছাপের ক্লান্তি বিন্দুমাত্র বোঝা যায় না। হাতে ক্যামেরা নিয়ে আজও ঘুরে বেড়ান বিভিন্ন এলাকাতে।

ক্যামেরা নিয়ে কেন ঘুরে বেড়ান? প্রশ্ন করতেই স্বপন পাল জানান, চাকরি জীবনের আগে থেকেই পাখিদের প্রতি ভালবাসা তাঁর। তাই চাকরি জীবন শেষ হওয়ার পরেই  ইচ্ছে পূরণ করার কাজে মন দিয়েছেন তিনি।

advertisement

চাকরি থেকে অবসর নেওয়ার পরের দিনই তিনি ক্যামেরা কেনেন। আর তারপর থেকেই তিনি বন্য প্রাণের ছবি তুলতে শুরু করেন। বর্তমান সময়ে তিনি শুধুমাত্র জেলার নয় দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন বন্য প্রাণের খোঁজে।

View More

একাধিক বন্য প্রাণের ছবি তিনি তুলেছেন এই সময়ের মধ্যে। তাঁর ছবি তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন।

advertisement

তিনি আরও জানান, জীবনের দীর্ঘ সময় ধরে ইঞ্জিনিয়ারিং এর কাজে নিযুক্ত ছিলেন তিনি।তাই বলে তাঁর বন্য প্রাণীর প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। উল্টে বেড়েছে অনেকটাই।

বর্তমানে তাঁর কাছে প্রায় ১০ লক্ষ টাকার ক্যামেরা রয়েছে। যেগুলি তিনি প্রায়শই বিভিন্ন জায়গায় নিয়ে যান ছবি তুলতে। তাঁর এই ভালোবাসা নিয়ে তাঁর পরিবারের মানুষেরাও  তাঁকে সহযোগিতা করেন। দিনের পর দিন তিনি ক্যামেরা হাতে বাড়ি থেকে বেরিয়ে যান ছবি তোলার জন্য। যদিও এই কারণে তাঁর স্বাস্থ্য অনেকটাই ভাল রয়েছে, বলে তাঁর দাবি৷

advertisement

বর্তমান সময়ে তিনি বহু মানুষের মধ্যে অনেকটাই অনুপ্রেরণা যোগান। বহু মানুষ যাঁরা অবসর জীবনে নিজের ইচ্ছে পূরণ করতে পারেন না, তাঁদেরকে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন তিনি।

প্রত্যেকের উচিত যে কোনও বয়সেই এই মানুষটির মতন নিজের ইচ্ছে পূরণ করতে এগিয়ে যাওয়া। সংসারের যাবতীয় কাজ সামলে নিজের মনের সাধ যেমন পূরণ করে চলেছেন যেমন তিনি, তেমনি তাঁর তোলা ছবি দেখে বহু মানুষ অনেকটাই মুগ্ধ হয়ে থাকেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিরাপত্তা ছাড়াই মাঠে রানা! পুরনো বাইকেই বাজিমাত করতে নামলেন সিপিআইএম প্রার্থী
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Retired Man: অবসর জীবনে ইচ্ছে পূরণের গল্প! বহু মানুষের কাছেই অনুপ্রেরণা তিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল