TRENDING:

Alipurduar News: জঙ্গলে আসবে বাঘ, বক্সার কোর এরিয়া থেকে সরিয়ে দেওয়া হল বাসিন্দাদের

Last Updated:

বক্সার জঙ্গলে বাঘ আনা হবে, তাই কোর জঙ্গলে অবস্থিত এই দুটি বনবস্তির বাসিন্দাদের অন‍্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। তাঁরা আবেদন করলে জমির পাট্টা দেওয়া হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের কোর এরিয়ায় অবস্থিত গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তি। এই দুই বনবস্তির বাসিন্দাদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হল। কারণ এই জঙ্গলে ছাড়া হবে বাঘ।
গাঙ্গুটিয়া বস্তি
গাঙ্গুটিয়া বস্তি
advertisement

আরও পড়ুন: দলছুট হাতির দাপাদাপিতে শিকেয় উঠল চা পাতা তোলা

আলিপুরদুয়ারের প্রশাসিনক ভবন ডুয়ার্সকন‍্যাতে এই বিষয়ে বন দফতরের আধিকারিক, ভূমি আধিকারিক সহ অন‍্যান‍্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক আর বিমলা। তিনি জানান, গাঙ্গুটিয়া এলাকায় ১৯১ টি পরিবার ও ভুটিয়াবস্তি এলাকায় ৫১ টি পরিবার আছে। এই দুই বনবস্তির প্রতিটি পরিবারের ১৮ বছরের ঊর্ধ্বের নাগরিককে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং দুই ধাপে এই টাকা দেওয়া হবে। বক্সার জঙ্গলে বাঘ আনা হবে, তাই কোর জঙ্গলে অবস্থিত এই দুটি বনবস্তির বাসিন্দাদের অন‍্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। তাঁরা আবেদন করলে জমির পাট্টা দেওয়া হবে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

উল্লেখ‍্য দীর্ঘদিন ধরে এই দুই বনবস্তির বাসিন্দাদের স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে। গত ১০ ডিসেম্বর আলিপুরদুয়ারে সরকারি অনুষ্ঠানে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন এই দুটি বনবস্তিকে দ্রুত স্থানান্তরিত করার। তারপরই এই উদ‍্যোগ নেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ঠান্ডা উধাও, তবুও শীত জমে ক্ষীর মহেশতলায়! পিঠে খেতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে উৎসুকদের ভিড়
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: জঙ্গলে আসবে বাঘ, বক্সার কোর এরিয়া থেকে সরিয়ে দেওয়া হল বাসিন্দাদের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল