জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ঝন্টু সরকার (৩৫)। বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর পাড়া থানার নরসিংহপুর গ্রামে। অন্যজন গোবিন্দ উপাধ্যায় (৩৩)। বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়। উদ্ধার করা গাঁজা দিল্লিতে পাচার করা হত বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।
advertisement
জিআরপি-র আইসি প্রশান্ত রায় জানান, ধৃতরা এদের মালদহ টাউন স্টেশনে দাঁড়িয়েছিল দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুজনকে আটক করে পুলিশ। এরপর তাদের কাছে থাকা দুটি ট্রলি ব্যাগে তল্লাশি চালালে প্লাস্টিকে মোড়া গাঁজা উদ্ধার হয়। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2025 2:36 PM IST
