TRENDING:

Bengal Safari Park: পর্যটকদের জন্য দুর্দান্ত খবর, বেঙ্গল সাফারি পার্ক নিয়ে এক্কেবারে জবরদস্ত পরিকল্পনা! নিরাপত্তা নিয়ে থাকবে না কোন প্রশ্ন

Last Updated:

সাফারি পার্কের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব দিয়েছেন পুলিশ কমিশনার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: সাফারি পার্কের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি৷ এর জন্য সাফারি পার্ক কর্তৃপক্ষকে একটি আবেদন জমা দিতে বলেছেন কমিশনার সি সুধাকর। শুধু তাই নয় সাফারি পার্ক ও পার্ক সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলার নজরদারিতে বাইক পেট্রোলিংয়ের কথাও জানান কমিশনার। সেজন্য সাফারি পার্ক বা বন দফতরের তরফে একটি প্রস্তাব কমিশনারেটকে জানালে আউট পোস্ট ও বাইক পেট্রোলিংয়ের যাবতীয় ব্যবস্থা করা হবে বলে এদিন কমিশনার জানান।
বেঙ্গল সাফারি পার্ক
বেঙ্গল সাফারি পার্ক
advertisement

শিলিগুড়ির কমিশনার জানান, “পর্যটকদের দারুণ আকর্ষণের জায়গা বেঙ্গল সাফারি৷ সেজন্য আইনশৃঙ্খলার স্বার্থে আমরা একটা আউট পোস্ট তৈরির প্রস্তাব চেয়েছি ৷ প্রস্তাব দিলে সেইমতো কাজ করা হবে৷ পাশাপাশি, জায়গাটি অনেকটা বড়৷ সেকারণে বাইক পেট্রোলিংয়েরও ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে ৷”

আরও পড়ুন: মাথায় টাক পড়ে যাচ্ছে? চুল পড়া বন্ধ হবে, গজাবে নতুন চুল ২ সপ্তাহেই! জানুন লাগানোর সঠিক নিয়ম

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বেঙ্গল সাফারি পার্কে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য পার্কের পাশেই বন দফতরের কোয়ার্টারে দু-তিন জন পুলিশ কর্মীর থাকার ব্যবস্থা রয়েছে। তবে, এবার ভোরের আলো পর্যটন কেন্দ্রের মত, সাফারি পার্কের জন্য আলাদা আউট পোস্ট তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ আউট পোস্টে একজন অফিসার, দু’জন এসআই, তিন বা চারজন এএসআই, ছয় জন কনস্টেবল এবং ৪-৫ জন সিভিক ভলান্টিয়ার মোতায়েন রাখার প্রস্তাব দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengal Safari Park: পর্যটকদের জন্য দুর্দান্ত খবর, বেঙ্গল সাফারি পার্ক নিয়ে এক্কেবারে জবরদস্ত পরিকল্পনা! নিরাপত্তা নিয়ে থাকবে না কোন প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল